,

বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ৭

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের সামনে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া ছয়টার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ব্যক্তিরা হলেন আলামিন (২৫), শামসুল হক (৫২), রফিক (৪০), পরীবানু (৪০), কামাল (২০), ইসমাইল (৪০), সজল (২৫)। সকাল সাতটার দিকে তাঁদের হাসপাতালে আনা হয়। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা ও এসআই বাচ্চু মিয়া জানান, তাঁরা ৭ নম্বর বাসের যাত্রী ছিলেন। বাসটি সায়েদাবাদ থেকে গাবতলী যাচ্ছিল। জিরো পয়েন্টের সামনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এরপর চালক পালিয়ে যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর