,

সালমানের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন পপি

news-image

বিনোদন প্রতিবেদক: তারুণ্যের প্রাণপুরুষ অভিনেতা সালমান শাহকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্তভাবে স্মরণ করছি। তার সঙ্গে আমার চারটি ছবিতে কাজ করার কথা ছিল। তিনটি ছবির চুক্তি হয়েছিল। যেদিন পরিচালক বাদল খন্দকারের ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল। সেদিনই সকালে শুনলাম তিনি আর আমাদের মাঝে নেই। অঝোর কান্নায় ভেঙ্গে পড়েছিলাম। কারণ তার মৃত্যুতে চলচ্চিত্র শিল্প পতিত হয়েছে অফুরন্ত ক্ষতির মুখে। যা হোক, আমি তার রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহতায়ালা তাকে বেহেশত নসীব করুন এই দোয়াই করি।

অমর নায়ক সালমান শাহকে নিয়ে কথাগুলো নিজের ফেসবুক পাতায় লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। আজ ৬ সেপ্টেম্বর বাংলা সিনেমার সফল নায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এ নায়ক।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় সালমান শাহ’র। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয় করেছেন ২৭টি চলচ্চিত্রে। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, দেন মোহর, তোমাকে চাই, বিক্ষোভ, বিচার হবে, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু, আশা ভালবাসা, জীবন সংসার, মহামিলন, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার, আঞ্জুমান, কন্ন্যাদান, মায়ের অধিকার, প্রেম যুদ্ধ, স্নেহ, সত্যের মৃত্যু নাই, সুজন সখী, তুমি আমার, প্রিয়জন, স্বপ্নের নায়ক, বুকের ভিতর আগুন, প্রেম পিয়াসী। সূত্র: আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর