,

অঞ্জু ঘোষ এখন ঢাকায়

news-image

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল ছবির নায়িকা অঞ্জু ঘোষ এখন ঢাকায়। গত বুধবার কলকাতা থেকে ঢাকা আসেন ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত ছবির এই নায়িকা। বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছে একটি বিশ্বস্ত সূত্র।

জানা গেছে, বেশ কিছু পরিকল্পনা নিয়েই অঞ্জু ঘোষের এবারের এই ঢাকা সফর। চমক হিসেবে নতুন কোনও ছবিতে অভিনয়ের ঘোষণা আসতে পারে। পাশাপাশি ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমা প্রযোজনা করবেন বলেও শোনা যাচ্ছে। এছাড়া সফরে অঞ্জু চলচ্চিত্রের তার প্রিয় মানুষদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

১৯৯৬ সালে অর্থাৎ দীর্ঘ ২২ বছর আগে দেশ ছাড়েন অঞ্জু। তখন থেকেই কলকাতায় বসবাস করছেন এই নায়িকা। কলকাতায় বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

উল্লেখ্য, অঞ্জুর প্রকৃত নাম অঞ্জলি। ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চনাটকে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেন। ১৯৮২ সালে ফোক-ফ্যান্টাসি চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরী চলচ্চিত্রে আনেন তাকে। অঞ্জুকে নিয়ে তৈরি করেন ‘সওদাগর’ ছবি।

এরপর ১৯৮৯ সালে ‘বেদের মেয়ে জোছনা’ তাকে এনে দেয় রাতারাতি জনপ্রিয়তা। ঢালিউডে প্রায় ৫০টি ছবির অভিনেত্রী তিনি।সূত্র: আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর