,

এশিয়া কাপের মূল পর্বে হংকং

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ বাছাইপর্বের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো হংকং। এশিয়া কাপে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে আমিরাতের দেয়া ১৭৯ রানের লক্ষ্যটা ৩ বল হাতে রেখে টপকে যায় হংকং। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ২৪ ওভারে। ৯ উইকেটে ১৭৬ রান তোলে আমিরাত। সমানসংখ্যক ওভারে হংকংয়ের সামনে নতুন করে ১৭৯ রানের টার্গেট বেধে দেয়া হয়। ১৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন উইকেটরক্ষক স্কট ম্যাককেচনি।

ওপেনিং জুটিতে ৬৪ রান (৬.১) তুলে ভালো শুরু এনে দেন নিজাকাত খান (৩৮) ও অধিনায়ক আনশুমান রাথ (২৮)। রানআউট হওয়ার আগে ৩৩ রান করেন মিডলঅর্ডারে নামা ক্রিস্টোফার কার্টার। ইহসান খানের ব্যাট থেকে আসে ২৯ রান। এর আগে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ দাঁড় করায় আমিরাত। সর্বোচ্চ ৭৯ রান করেন ওপেনার আশফাক আহমেদ। আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। পাঁচ উইকেট নেন হংকং পেসার আইজাজ খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর