,

নাসিরনগরের কুন্ডা চকবাজারে অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নাসিরনগর উপজেলার কুন্ডা চকবাজারে বুধবার(৫ সেপ্টেম্বর) গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৭টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানায়,কুন্ডা ইউনিয়নের কুন্ডা চকবাজারে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে। এতে মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মিভ‚ত হয়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছেন। জেলা সদর থেকে দমকল বাহিনীর লোকজন আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ব্যবসায়ীদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থরা হলেন সার ডিলার জুনায়েদ হক জহির মোল্লা,হার্ডওয়ারি ব্যবসায়ী আবু মুছা,আবুল কালাম,মাঞ্জু মিয়া,বুদু মিয়া,কবির মিয়া,তোফায়েল মিয়া।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভ‚ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে