,

এক রাতেই সব বদলে গেলো রোদেলার

news-image

বিনোদন ডেস্ক: উত্থান-পতনই জীবনের ধর্ম। আর সেটি এবার সবচেয়ে বেশি টের পেলেন ঢাকাই ছবিতে অভিষেক হতে যাওয়া নবাগত চিত্রনায়িকা রোদেলা জান্নাত। একজন সংবাদ পাঠিকা হিসেবে বুবলীর পর শাকিব খানের বিপরীতে এবার ‘শাহেনশা’ ছবিতে দেখা যাবে রোদেলাকে।

তবে ক্যারিয়ার শুরুর আগেই একজন সুস্থ অভিনেত্রী হিসেবে বেঁচে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন রোদেলা।

শাকিবের বিপরীতে রুপালি পর্দায় অভিষেক প্রসঙ্গে এই ঢাকাই সুন্দরী গণমাধ্যমকে বলেন, ‘সবাই শুভকামনা জানাচ্ছে। কিন্তু এতোটা আমিও আশা করিনি। এক রাতের ভেতরে সবকিছু পাল্টে গেল।’

‘শাহেনশা’ ছবিতে নিজেকে যুক্ত করার গল্পটিও শোনালেন রোদেলা। বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে অনেক আগে পরিচয় হয়েছিল; মালয়েশিয়াতে ওনার এক সিনেমার প্রমোশনের সময়। ওনার অনেক ফ্যানদের মধ্যে সেখানে আমিও ছিলাম। পরে বাংলাদেশে এসে মাঝে-মধ্যে দেখা হত। উনি আমাকে সবসময় অভিনয়ের জন্য উৎসাহিত করতেন।’

তিনি আরও বলেন, ‘কিভাবে আমাকে অভিনয়ের অনুশীলন করা উচিত-সেগুলো আমাকে জানাতেন। এগুলো মাথায় রেখেই আমি এগিয়েছি। তিন-চার মাস আগে উনি বললেন, ‘ক্ল্যাসিকাল ড্যান্সের ব্যাকগ্রাউন্ড দিয়ে তো ফিল্ম হবে না। তুমি চলচ্চিত্র নির্ভর নাচ কর। এর পর শাকিব ভাই আমাকে নিয়ে এলেন।’

একদিন শাকিবের হাত ধরেই ঢালিউডে পা রেখেছিলেন সংবাদ পাঠিকা বুবলী। এবার আরেক সংবাদ পাঠিকা রোদেলাও এগোচ্ছেন একই পথে। তার সিঁড়িও শাকিব।

সব ঠিক থাকলে রোদেলা জান্নাত রুপালি পর্দায় কোথায় গিয়ে থামেন সেটি দেখতে বহুবছর অপেক্ষা করতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর