,

প্রেমিককে বিয়ে করতে মেয়েকে খুন করে ম্যনহোলে ফেলল মা!

news-image

প্রেমিককে বিয়ে করার জন্যে নিজের মেয়েকে খুন করেছিল মা! ভারতের শ্যামবাজারের শ্যামলাল স্ট্রিটের ম্যানহোল থেকে উদ্ধার করা পচে যাওয়া শিশুর দেহ নিয়ে তদন্তের নেমে এমনই তথ্য পেয়েছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) মৃত শিশু জবার মা মণি দাস ও মণির নাবালক প্রেমিককে। দু’জনেই তাদের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

স্বীকারোক্তিতে মণি দাস জানান, প্রেমিককে সঙ্গে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে গলা টিপে খুন করে তার মেয়েকে। তার পর রাতের অন্ধকারে ম্যানহোলে দেহটি ফেলেও দেয়। যাতে কারও সন্দেহ না হয়। শুধু তাই নয়, মেয়েকে পাওয়া যাচ্ছে না রটিয়ে দিয়ে কান্নাকাটিও জুড়ে দিয়েছিল মণি। এমনকি, নিজেই উল্টোডাঙ্গা থানায় নিখোঁজের ডায়েরিও করেছিল।

কেন এমন ঘটনা ঘটাল মণি?

ফুটপাতের বাসিন্দা মণি সম্প্রতি বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। প্রেমিক তার চেয়ে বয়সে ছোট। তাতে কী? দু’জনে মনস্থির করেন, বিয়ে করবেন। কিন্তু পথের কাঁটা হয়ে দাড়িয়েছিল মণির আড়াই বছরের শিশু জবা।

কিছু দিন আগেই জবা নিখোঁজ হয়ে যায়। সে সময় পরিবারের সদস্যদের নিয়ে মেয়েকে হন্যে হয়ে খুঁজে বেড়াতেও দেখা গিয়েছে মণিকে। কিছু দিন আগেই ম্যানহোলের ভিতর থেকে জবার দেহ পাওয়া যায়। জবাকে খুন করা হয়েছে পুলিশ বুঝতে পারলেও, এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা বোঝা যাচ্ছিল না।

ফোনে আড়ি পেতে পুলিশ জানতে পারে তার সঙ্গে সম্পর্ক রয়েছে মণির। আরও তথ্যপ্রমাণ হাতে আসার পর জেরা করা হয় মণিকে। শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে মণি। প্রেমিক নাকি তাকে শর্ত দিয়েছিল, এই মেয়েকে নিয়ে সে মণিকে বিয়ে করতে পারবে না। বাধা সরাতে তাই নিজের মেয়েকেই খুন করে মণি।

শুক্রবার রাত ১১টা নাগাদ শ্যামলাল স্ট্রিটের ওই ফুটপাতের কাছে একটি ম্যানহোল থেকে জবার পচাগলা দেহ উদ্ধার হয়। কিন্তু কেউ আঁচ করতে পারেননি, মেয়েকে খুন করে মা নিখোঁজের নাটক করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর