,

শান্ত’র চোটে কপাল খুলতে যাচ্ছে মুমিনুলের!

news-image

স্পোর্টস ডেস্ক।। চন্ডিকা হাথুরুসিংহের জমানায় মুমিনুলকে দেখা হত টেস্ট ঘরানার ব্যাটসম্যান হিসেবে। শ্রীলঙ্কান কোচ ওয়ানডের জন্য বিবেচনায় রাখতেন না মুমিনুল। অভিযোগ ছিল,তার ব্যাটিং স্টাইল ঠিক ওয়ানডেসুলভ নয়। কিন্তু কঠোর পরিশ্রমে সীমিত ওভারেও এখন দুর্দান্ত খেলছেন টাইগার এই লিটল মাষ্টার।

আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ পারফর্ম করার পরও প্রথমে জায়গা হয়নি এশিয়া কাপের স্কোয়াডে। তবে শেষ পর্যন্ত দলের সাথে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন এই ওপেনার। নাজমুল হোসেন শান্ত চোটে পড়ার কারণেই কপাল খুলেছে তার।

বুধবার অনুশীলনের সময় আঙুলে ব্যাথা পান শান্ত। যদিও শান্তকে নিয়ে এখনো চূড়ান্ত কিছু জানায়নি বিসিবি। তাই ব্যাকআপ হিসেবে মুমিনুলকে অন্তর্ভুক্ত করার জন্য কালই বিসিবি সভাপতির অনুমোদন নিয়ে রেখেছেন নিয়েছেন তারা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শান্তর (নাজমুল) চোট নিয়ে চূড়ান্ত প্রতিবেদন এখনো পাইনি। তবে মুমিনুলের অন্তর্ভুক্তির বিষয়ে আমরা বিসিবি সভাপতির অনুমোদন নিয়ে রেখেছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর