,

অভিষেক-কারিশ্মার বিচ্ছেদ ঘটেছিল যে কারণে

news-image

বিনোদন ডেস্ক।। কারিশ্মা কাপুর ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ বলি পাড়ায় অনেক আলোচনার জন্ম দিয়েছিল। বাগদান পর্ব সারার এক মাসের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়েছিল। কী কারণে কাপুর-কন্যার সঙ্গে জুনিয়র বচ্চনের বিচ্ছেদ হয়ে যায়, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। কিন্তু, অভিষেক বচ্চন এবং করিশ্মা কাপুরের বিচ্ছেদ নিয়ে এক সময় সরগরম হয়ে ওঠে মিডিয়াঙ্গন।

অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক কেমন? বলিউডের দুই হাই প্রোফাইল বাড়ির সন্তানদের বাগদান পর্বের পর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় কারিশ্মা কাপুরকে। তিনি বলেন, অভিষেক বচ্চন নাকি আচমকাই তাঁকে বিয়ের প্রস্তাব দেন। শুধু তাই নয়, অভিষেক যখন তাঁকে বিয়ের প্রস্তাব দেন, তখন তাঁর হাতে পরিয়ে দেন হিরের আংটি। অভিষেকের কাছ থেকে আংটি পরে তিনি আর এ বিষয়ে না করেননি।

শুধু তাই নয়, অভিষেক তাঁর জীবনের সেরা মানুষ। তিনি যেমন জীবনসঙ্গী চেয়েছিলেন, অভিষেক ঠিক তেমন বলেও মন্তব্য করেন কারিশ্মা। পাশাপাশি তিনি আরও বলেন, বচ্চনদের মত পরিবার এবং সেখানকার মানুষদের মত আর কাউকে তিনি কখনও খুঁজে পাবেন না বলেও সাক্ষাতকারে স্পষ্ট জানান কারিশ্মা।

বচ্চনদের প্রশংসা করে অভিষেককে ‘পারফেক্ট’ মনের মানুষ বলার এক বছরের মধ্যেই জুনিয়র বচ্চনের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় করিশ্মার। কী কারণে অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়, সে বিষয়ে মুখ খোলেননি কারিশ্মা। কারিশ্মার কাকিমা অর্থাত ঋষি কাপুরের স্ত্রী নিতু কাপুরকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কেন অভিষেক, কারিশ্মার বিচ্ছেদ হয়ে গিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। তবে, বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

কাপুরদের ঘনিষ্ঠ মহলের তরফে ওই সময় শোনা যায়, বিয়ের পর কারিশ্মাকে নিয়ে আলাদা থাকতে হবে অভিষেককে। এমনই নাকি দাবি করেছিলেন কারিশ্মা কাপুর। যা শুনে বেঁকে বসেন অভিষেক বচ্চন। বিয়ের পর বাবা-মাকে ছেড়ে কখনওই তিনি স্ত্রী কারিশ্মার সঙ্গে আলাদা সংসার গড়তে পারবেন না বলে জানিয়েছিলেন। এরপরই অভিষেককে বিয়ের সিদ্ধান্ত থেকে কারিশ্মা সরে আসেন বলে শোনা যায়।

প্রসঙ্গত, কারিশ্মা কাপুরের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই ঐশ্বর্য রাই বচ্চনকে বিয়ে করেন অভিষেক বচ্চন। অন্যদিকে কারিশ্মা গাঁটছড়া বাঁধেন শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে। তবে সেই বাঁধনও বেশিদিন স্থায়ী হয়নি। সামাইরা এবং কিয়ানের জন্মের পর পরই সঞ্জয় কাপুরের সঙ্গে বিচ্ছেদের মামলা দায়ের করেন কারিশ্মা।

এদিকে সম্প্রতি শ্বেতা বচ্চন নন্দার ফ্যাশন স্টোরের উদ্বোধনে হাজির হন কারিশ্মা কাপুর। প্রাক্তন প্রেমিকার সঙ্গে যাতে মুখোমুখি হতে না হয়, তার জন্য আগে থেকেই ততপর ছিলেন অভিষেক বচ্চন। ফলে, কারিশ্মা কাপুর এই ফ্যাশন স্টোরে হাজির হওয়ার পরই স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের হাত ধরে সেখানে হাজির হন অভিষেক বচ্চন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর