,

রাজশাহীততে হেলমেট ছাড়া বাইকে তেল বিক্রি নিষিদ্ধ

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহীতেও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকের কাছে তেল বিক্রি নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ। একই সঙ্গে তিনজন আরোহী থাকলেও মোটসাইকেলে তেল বিক্রি করতে পারবে না পাম্প মালিকরা। বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ পাম্প মালিকদের এ নির্দেশনা দেয়। এর পর থেকে পাম্প মালিকরা ট্রাফিক বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখাপাত্র ও ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, মোটরসাইকেল চালকদের সচেতনতা বৃদ্ধি করে দুর্ঘটনা কমাতে আরএমপি এই নির্দেশনা দিয়েছে। হেলমেট ছাড়াও কোনো মোটরসাইকেলে তিনজন আরোহী
থাকলে তার কাছেও তেল বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইফতে খায়ের বলেন, মহানগর এলাকায় ২৪টি তেল পাম্প আছে। বৃহস্পতিবার সব
পাম্পে পুলিশের নির্দেশনামূলক ব্যানার টাঙানা হয়েছে। দুই একটি বাকি আছে। সেগুলোকে মৌখিক বলে দেয়া হয়েছে। শুক্রবারের মধ্যে সেগুলোতেও ব্যানার টাঙানো হবে।
কোনো পাম্পে পুলিশের নির্দেশনা অমান্য করা হলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সেইসাথে বিষয়টি সুনিশ্চিত করতে ফিলিং স্টেশন সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি আরএমপির ট্রাফিক বিভাগ ও থানার অফিসার ইনচার্জগন তাদের নিজ নিজ এরিয়ায় বিষয়টি মনিটরিং করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর