,

নায়িকা বললেন, ‘থ্যাংক ইউ শাকিব স্যার’

news-image

‘থ্যাংক ইউ শাকিব স্যার। আপনার জন্যই আমি আজ এখানে আসতে পেরেছি। আপনার হয়তো মনে হয়েছিল যে আমাকে দিয়ে হবে। সে জন্যই আজ আমি নায়িকা হতে পেরেছি। আপনার কারণেই আমি আজ চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়েছি।’ ‘শাহেনশাহ’ ছবির মহরতে কথাগুলো বলেছেন ঢালিউডের নবাগত নায়িকা রোদেলা জান্নাত।

পড়াশোনার পাশাপাশি একসময় এশিয়ান টেলিভিশনে সংবাদ পড়তেন রোদেলা। বছর খানেক আগে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ কোর্স শেষ করেছেন। বর্তমানে মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে বিজনেস আইটি বিষয়ে গবেষণা করছেন। শাকিব খান অভিনীত ‘শিকারি’ ছবিটি মালয়েশিয়ায় মুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নায়ক শাকিব খানের সঙ্গে পরিচিত হন তিনি। সেখানেই শাকিবের সঙ্গে অনেক আলাপ হয় রোদেলার।

ছবির মহরত অনুষ্ঠানের পর গতকাল বুধবার রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে রোদেলা কথা বলেন প্রথম আলোর সঙ্গে। তিনি বলেন, ‘শাকিব স্যারের সঙ্গে যখন মালয়েশিয়ায় দেখা হয়, তখনো ছবিতে অভিনয়ের কোনো ইচ্ছে ছিল না। তবে দেশের বাইরে বাংলাদেশি ছবির বাজার তৈরি হচ্ছে দেখে খুব গর্ব হয়েছিল। পরে যখন ঢাকায় আসি, তখন শাকিব স্যারের সঙ্গে দেখা হয়। তিনি আমাকে ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন। পড়াশোনার ব্যস্ততায় ছবিতে কাজের সিদ্ধান্ত নিতে পারিনি।’

রোদেলারা দুই ভাইবোন। তিনি বড়। ঢাকার মহাখালী ডিওএইচএসে মা-বাবা, ভাইবোনের পরিবার তাঁদের। রোদেলার বাবা ব্যবসায়ী এবং মা চাকরিজীবী। ছোটবেলায় বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখেছেন রোদেলা। শাকিব খান জানতে চেয়েছিলেন, তিনি নাচ জানেন কি না। ছোটবেলায় নাচ শিখেছিলেন জানার পর শাকিব খান তাঁকে চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে উৎসাহ দেন।

রোদেলা বলেন, ‘আমি ছোটবেলা থেকে শাস্ত্রীয় নৃত্যে তালিম নিয়েছি। শাকিব স্যার বলেছেন, তোমাকে যদি একটু গ্রুমিং করা যায়, অনেক ভালো অভিনয় করবে তুমি। তারপর থেকে সিনেমায় কাজ করার প্রস্তুতি নিতে শুরু করি। আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয়, নাচ—সবকিছুতে শাকিব স্যার আমাকে সাহায্য করেছেন। বলতে পারেন, তিনিই হচ্ছেন আমার অভিনয়ের গুরু। এই কারণে আমি শাকিব খানকে স্যার বলি।’

মহরত অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রোদেলা শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানান। সে সময় তিনি বললেন, ‘আমি অনেক নার্ভাস। তবে অনেক রোমাঞ্চিত। মঙ্গলবার রাত থেকে এক্সাইটেড। আমি শুনেছিলাম কিছু বলতে হবে। কিন্তু নার্ভাসনেসের কারণে কিছুই লিখে আনতে পারিনি।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর