,

আখাউড়া স্হল বন্দর দিয়ে মাছ রফতানি বন্ধ

news-image
বিশেষ প্রতিনিধি, আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দিয়ে মাছ রফতানি বাণিজ্যে নতুন সংকট দেখা দি‌য়ে‌ছে।  এর ফলে গতকাল বুধবার  আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রফতানি হওয়া অনেক মাছ পচে গেছে।
ভারতীয় পণ্য রপ্তানিতে চাঁদা সংক্রান্ত বিরোধ নিয়ে  স্থায়ী সমাধান না হওয়ায় আপাতত মাছ রফতানি বন্ধ রেখেছে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দর শুল্ক স্টেশন ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে,  বুধবার সকালে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মিলিয়ে ১০ টন ৪৯০ কেজি মাছ ভারতে রফতানি করা হয়। সারাদিন বন্দরে আটকে থাকায় সবগুলো মাছই পচে গেছে। এর ফলে ভারতীয় ব্যবসায়ীদের পাশাপাশি নিজেদের লোকসানের কথাও জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা। আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন সূূএ বলেন, ব্যবসায়ীদের স‌ঙ্গে চাঁদা নিয়ে
ভারতে  কিছু নেতার সমস্য চলছে।
এর ফলে তারা আমাদের রফতানি করা পণ্য বন্দরে আটকে দিয়েছিলেন। বিষয়টি নিয়ে আমরা আলোচনার পর বুধবার রাতে পণ্যবোঝাই ট্রাকগুলো বন্দর থেকে ছাড়া হয়। তবে সারাদিন আটকে থাকায় অনেক মাছ পঁচে গেছে।তাই আমরা মাছ রফতানি বন্ধ রেখেছি। বিষয়টি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা মাছ রফতানি করবো না। তবে অন্যান্য পণ্য রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে