,

ব্যাংক ঋণের সুদহার যত কম বিনিয়োগে ততোই পজেটিভ ইমপেক্ট’

news-image

ব্যাংক ঋণের সুদহার যত কম হবে বিনিয়োগের জন্য ততই ভালো। এর ফলে বিনিয়োগে পজেটিভ ইমপেক্ট পড়বে বলে মনে করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিনিয়োগ বৃদ্ধিতে শুধুমাত্র ব্যাংকিং সেক্টরই একমাত্র হাতিয়ার নয়, আরও অনেক ফ্যাক্টর এর সঙ্গে জড়িত, সেগুলো বিনিয়োগকে প্রভাবিত করে। তবে ব্যাংক ঋণের সুদহার কম হলে বিনিয়োগে অনেক সুবিধা হয়। যদিও বিনিয়োগ অন্যান্য অনেক কিছুর উপর বিনিয়োগ নির্ভরশীল। সুদহার সিঙ্গেল ডিজিট হলে বিনিয়োগে সুবিধা হয়।

তিনি আরও বলেন, সরকারি ব্যাংকগুলোতে অনেক ডিপোজিট রয়েছে। ডিপোজিটগুলো যদি বেসরকারি ব্যাংকগুলো পায় তাদের জন্য সুবিধা। একইসঙ্গে যে সব করপোরেট বডি রয়েছে, যাদের অনেক ফান্ড আছে, ওই অর্থ যদি ব্যাংকগুলো পেলে সুবিধা হবে তাদের। বেসরকারি ব্যাংকগুলো সরকারি ব্যাংকের ডিপোজিট পায় কিনা, পেলে সম্পূর্ণ পাচ্ছে কিনা আমি জানি না। তবে এটা একটা অন্তরায় সুদহার সিঙ্গেল ডিজিট বাস্তবায়নের পথে অন্তরায়।

এক প্রশ্নের জবাবে মীর নাসির হোসেন বলেন, সঞ্চয়পত্রের সুদহারের কারণে ডিপোজিট কিছুটা এফেক্টেড হচ্ছে। কারণ সঞ্চয়পত্রের সুদহার এখনো অনেক বেশি। সরকার নির্বাচনের আগে সঞ্চয়পত্রের সুদহার কমানোর বিষয়ে কোনো বিবেচনা বা সিদ্ধান্ত নিবে না বলে মনে হয় না। সরকারি ব্যাংকগুলোর ডিপোজিট ও সঞ্চয়পত্রের উচ্চ সুদহার এ দুটি ফ্যাক্টরই বেসরকারি ব্যাংকগুলো সিঙ্গেল ডিজিট পুরোপুরি বাস্তবায়ন করতে গিয়ে হিমসিম খাচ্ছে। তবে আমি যতটুকু জানি, ব্যাংকগুলো চেষ্টা করছে সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে।

 

মীর নাসির হোসেন , এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর