,

আকাশবীণার ভেতরে প্রধানমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের সেলফি

news-image

নিউজ ডেস্ক: বুধবার (৫ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আকাশবীণা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর সঙ্গে থাকা অতিথিদের নিয়ে বিমানটি ঘুরে দেখে প্রধানমন্ত্রী। একপর্যায়ে বিমানে পাশের আসনে বসে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। এ দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন ফটোগ্রাফার।

সেলফি তোলার সময়কার এমন একটি ছবি পরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

ছবিতে দেখা যাচ্ছে, ক্রিম রঙের শাড়ি পরিহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিমুখে মার্শা বার্নিকাটের মোবাইল ফোনের দিকে তাকিয়ে আছেন, বার্নিকাট সেলফি তুলছেন। তখন দুজনকেই হাসিমুখে দেখা যায়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্শা বার্নিকাটের পেছনে দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারীসহ অন্যরা।

ড্রিমলাইনারটির উদ্বোধনের পর তিনি বিমানটিতে উঠে এর বিভিন্ন বিষয় পরিদর্শন করেন।
ড্রিমলাইনার আকাশবীণা যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৫টিতে। প্রধানমন্ত্রীর পছন্দে এর নামকরণ করা হয় আকাশবীণা।

ড্রিমলাইনার দিয়ে প্রাথমিকভাবে ঢাকা-সিঙ্গাপুর ও ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। আকাশবীণায় আসন সংখ্যা ২৭১টি। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমিক ক্লাস।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান