,

শাকিবকে নিয়ে যা বললেন নতুন নায়িকা রোদেলা

news-image

বিনোদন ডেস্ক : আমি ভীষণ আনন্দিত। সেই সঙ্গে নার্ভাস। গতকালই আমাকে জানানো হয়েছিল আমাকে উপস্থিত সবার সামনে কিছু কথা বলতে হবে। তবে আমি কোনও প্রস্তুতি নিয়ে এখানে আসিনি। কারণ আমি চেয়েছি ভেতর থেকে যা ফিল করবো সেই কথাই বলবো। একটা কথা না বললেই নয়। ধন্যবাদ শাকিব স্যার। আপনি আমাকে কোথাও দেখেছিলেন এবং মনে করেছেন যে আমাকে দিয়ে কিছু করা সম্ভব। আপনার কারণেই হয়তো একটা জায়গা খুঁজে পেয়েছি।

সেলিম স্যারকেও ধন্যবাদ (প্রযোজক) কারণ আপনি আমাকে কাজের সুযোগ দিচ্ছেন। যার ফলে আমি কাজটি করার সুযোগ পাচ্ছি। ফারিয়া ভীষণ মিষ্টি দেখতে। আমি তোমার নাচের একজন বড় একজন ভক্ত। আমার জন্য সবাই দোয়া করবেন। যেন অনেক ভালো কাজ করতে পারি।

কথাগুলো বললেন নবাগত নায়িকা রোদেলা জান্নাত। বুধবার রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘শাহেনশাহ’র জমকালো মহরত অনুষ্ঠানে এসব কথা বলেন ছবির নায়িকা রোদেলা জান্নাত।

গেল ঈদ-উল-আজহার আগেই জানানো হয় ‘শাহেনশাহ’ নামে ছবিতে জুটি বেঁধে অভিনয় করবেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। তখন এটাও জানানো হয় মহরত অনুষ্ঠানে চমক হিসেবে আরও একজন নায়িকাকে পরিচয় করানো হবে। আর সেই নায়িকাই হলেন রোদেলা।

ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নায়ক উজ্জ্বল, অভিনেতা তারিক আনাম খান, শাকিব খান, নুসরাত ফারিয়া, অমিত হাসান, লাইফ টেকনোলজির ডিরেক্টর ইয়াসিন আরাফাতসহ অনেকে।জানা গেছে, চলতি মাসের ১১ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে ছবিটির শুটিং শুরু হবে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর