,

মুঠোফোনে প্রেম, দেখা করতে এসে…

news-image

মুঠোফোনে প্রেমের জেরে বরিশাল থেকে বগুড়ার সোনাতলা উপজেলায় এসে প্রতারণার শিকার হয়েছেন এক তরুণী (১৪)। ওই কিশোরীর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ভবানীপুর এলাকার।

জানা যায়, ওই কিশোরী বগুড়া আসার পর জানতে পারে, তার প্রেমিক বিবাহিত। এ ছাড়া প্রেমিক শরিফুল ইসলাম (২৮) ওই কিশোরীকে মুঠোফোনে যে ছবি দিয়েছিল সেটিও তার নয়।

পুলিশ জানিয়েছে, সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের গবারপাড়া গ্রামের দিনমজুর শরিফুল ইসলামের সঙ্গে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ভবানীপুর এলাকার এক কিশোরীর মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মুঠোফোনে তারা ছবিও আদান-প্রদান করে। সম্প্রতি ওই যুগল ঘর বাধার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক শরিফুল তার প্রেমিকা শারমিনকে সোনাতলায় আসতে বলেন। প্রেমিকের কথামতো গত বৃহস্পতিবার বরিশাল থেকে রওনা দিয়ে শুক্রবার সোনাতলার বালুয়াহাটে এসে পৌঁছায় ওই কিশোরী।

ওই দিন তারা সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের রশিদপুর গ্রামে শরিফুলের মামা শহিদুল ইসলামের বাড়িতে গিয়ে ওঠে। এরপর শরিফুল বিবাহিত ও তার ছবি না দিয়ে অন্য ছবি দেওয়ার কারণে ওই যুগলের মধ্যে কথার কাটাকাটি হলে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে গতকাল সোমবার রাতে ওই যুগলকে আটক করে সোনাতলা থানায় নিয়ে যাওয়া হয়।সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘মেয়েটির পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর