,

‘নাকাব’র বুকিং চলছে, শতাধিক হলে মুক্তির প্রস্তুতি

news-image

জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘নাকাব’ বিনিময় চুক্তির মাধ্যমে চলতি মাসেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এদেশে ছবিটি মুক্তি দেবে জাজ মাল্টিমিডিয়া।ওপার বাংলায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘নাকাব’র মুক্তির তারিখ এখনও চূড়ান্ত না হলেও চলছে হল বুকিং।

বাংলাদেশ ঈদুল আজহার পর থেকেই ‘নাকাব’র বুকিং দিচ্ছেন সিনেমা হল মালিকরা।এমন তথ্য জানিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘নাকাব’ প্রদর্শনের জন্য হল মালিকরা ব্যাপক আগ্রহী। সেজন্য গতমাসের (আগস্ট) শেষ সপ্তাহ থেকেই তারা বুকিং দিচ্ছেন।

শতাধিক হলে ‘নাকাব’ মুক্তি পাবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, সেভাবেই ছবির বুকিং চলছে। আর ‘নাকাব’ ভালো গল্পের ছবি। কোয়ালিটি সম্পন্ন ছবি। যেসব হলে ছবি চলবে, পরিবেশ ভালো সেখানেই ছবি দিচ্ছি।ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারসহ নামী সব সিনেমা হলে ‘নাকাব’ চলবে বলেও জানান দেশের শীর্ষ এই চিত্রপ্রযোজক।

‘নাকাব’র হল বুকিং ও মুক্তির প্রস্তুতি চললেও কবে মুক্তি পাবে- তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এ প্রসঙ্গে প্রযোজক আবদুল আজিজ বলেন, সেপ্টেম্বরেই মুক্তি পাবে। এ মাসের ১৪ অথবা ২১ এই দুই তারিখের যেকোনো একটিতে মুক্তি পাবে।‘বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ একসঙ্গেই চলবে ‘নাকাব’। তার ভাষ্য, ‘নাকাব’ ছবি দর্শক দেখবে। ছবি নিয়ে প্রচারণা চালাচ্ছে ভেঙ্কটেশ ফিল্মস। ছবির গান, ট্রেলার, শাকিবের নতুন লুক দেখে দর্শকদের মধ্যেও তুমুল আগ্রহ সৃষ্টি হয়েছে।’

তিনি জানান, আজ অথবা আগামীকালের মধ্যে মন্ত্রণালয়ের চৌকাঠ পেরুবে ‘নাকাব’। এরপর আগামী সপ্তাহেই সেন্সরে জমা পড়বে।আবদুল আজিজের সঙ্গে আলাপ করে জানা যায়, সাফটা চুক্তির নিয়মে কলকাতার ‘নাকাব’ বাংলাদেশে মুক্তির পরিপ্রেক্ষিতে এদেশের ‘পাষাণ’ ছবি মুক্তি পাবে পশ্চিমবঙ্গে। আর জাজ প্রযোজিত আরেক ছবি ‘বেপরোয়া’ মুক্তি পাবে ‘নাকাব’ মুক্তির কমপক্ষে তিন সপ্তাহ পর।

‘নাকাব’ ছবিটি নির্মাণ করেছেন কলকাতার জনপ্রিয় চিত্রপরিচালক রাজীব বিশ্বাস। যিনি এর আগে ‘দুজনে’, ‘পাওয়ার’, ‘পাগলু’, ‘বিন্দাস’, ‘খোকা ৪২০’-এর মতো ব্লকবাস্টার ছবি নির্মাণ করে টলিপাড়ায় হৈ চৈ ফেলেছিলেন দিয়েছিলেন।

এই ছবিতে শাকিব খানের নায়িকা দুজন; নুসরাত জাহান ও সায়ন্তিকা। আরো আছেন রুদ্ধনীল ঘোষ ও সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।বাংলাদেশে ‘নাকাব’ মুক্তির আগে এর প্রচারণায় ঢাকায় আসবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। এমনটাই জানিয়েছেন প্রযোজক আবদুল আজিজ।

এই ছবির মিডিয়া পার্টনার হিসেবে আছে কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সংগীত বাংলা। গেল বছর ‘নাকাব’র শুটিং শুরু হয়। তখন অবশ্য এর নাম ছিল ‘মাস্ক’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘নাকাব’।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর