,

ইংরেজি হরফে গ্রাহকদের বাংলা এসএমএস পাঠানো যাবে না

news-image

ইংরেজি হরফ ব্যবহার করে বাংলা ভাষার এসএমএস গ্রাহকদের না পাঠাতে দেশের মোবাইল ফোন অপারেটরদের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

সম্প্রতি অপারেটরদের নির্বাহী কর্মকর্তাদের বরাবরে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়, মোবাইল এসএমএস এর মাধ্যমে পাঠানো সকল বাংলা এসএমএস বাংলা হরফ ব্যবহার করে পাঠাতে হবে। কোনোভাবেই ইংরেজি হরফ ব্যবহার করে বাংলা বাক্যে এসএমএস পাঠানো যাবে না।

এছাড়া রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে এবং ‘ধর্মীয় কার্যকলাপের সময়’ এসএমএস ও আইভিআর এর মাধ্যমে মোবাইল অপারেটরদের প্রমোশনাল ক্যাম্পেইন বা প্রডাক্ট সংক্রান্ত তথ্য পাঠানো থেকে বিরত থাকতে বলেছে বিটিআরসি।

আগামী ১০ কার্যদিবসের মধ্যে সকল গ্রাহককে মোবাইল এসএমএস এর মাধ্যমে ডিএনডি (ডু নট ডিসটার্ব) নীতি সম্পর্কে অবহিত করে তা কমিশনকে জানাতে বলা হয়েছে ওই নির্দেশনায়।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবির বিটিআরসির এ উদ্যেগকে স্বাগত জানিয়ে  বলেন, বাংলা ভাষা বাংলা অক্ষর দিয়েই হওয়া উচিত।

“তবে দেশের কিছু কিছু মোবাইল হ্যান্ডসেটে বাংলা অক্ষর দেখা যায় না বা সমস্যা হয়। সব হ্যান্ডসেটে যেন বাংলা অক্ষর দেখা যায় সে বিষয়টিও বিটিআরসিকে নিশ্চিত করতে হবে।”

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর