,

মিলনের সময় বিরক্ত করায় যুবকের উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ

news-image

যৌন মিলনে ব্যস্ত বাঘ ও বাঘিনী। সেই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। ইট পাটকেল ছোড়াও চলছিল। শেষে বিরক্ত হয়ে এক যুবকের হামলা চালাল রয়্যাল বেঙ্গল টাইগার। রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যান সংলগ্ন এলাকার এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

বন দফতরের কর্মীরা জানিয়েছেন, গত ২১ অগস্ট রণথম্ভোর জাতীয় উদ্যান লাগোয়া এন্দা গ্রামের পাশে জাতীয় উদ্যানের এলাকার মধ্যেই একটি ঝোপের আড়ালে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার যৌন মিলনে রত হয়। সেই দৃশ্য দেখতে কার্যত গোটা গ্রাম ওই এলাকায় ভিড় জমায়। একটি বড় গাছে উঠে পড়েন বহু মানুষ।

পাশাপাশি বাঘ ও বাঘিনীকে ইট-পাটকেল ছোড়াও শুরু হয়। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে পাল্টা হামলা চালায় বাঘটি। বাকিরা পালাতে সক্ষম হলেও সামনে পড়ে যান মোহন নামে এক যুবক। তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। তখন গ্রামবাসীরা প্রচণ্ড হইচই শুরু করলে ফিরে যায় বাঘটি।

শঙ্কাজনক অবস্থায় মোহনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, যুবকের শরীরের একাধিক জায়গায় বাঘ থাবা বসিয়েছে। তৈরি হয়েছে গভীর ক্ষত।

সূত্রঃ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর