,

ছারপোকার কামড়ে আট ক্রিকেটার হাসপাতালে!

news-image

পাকিস্তানের প্রথম শ্রেণির টুর্নামেন্টে এক ম্যাচে ড্রেসিং রুমে ছারপোকার কামড় খেয়ে হাসপাতালে গেছেন আটজন ক্রিকেটার। টুর্নামেন্টটা ছিল প্রথম শ্রেণির। তাই ড্রেসিং রুম থেকে শুরু করে সবকিছুই পরিস্কার পরিচ্ছন্ন হওয়ার কথা। অথচ ড্রেসিং রুমে ছিল ছারপোকার রাজত্ব!

আক্রান্তদের একজন ইমরান ফারহাত। পাকিস্তানের জার্সিতে ৪০ টেস্ট ও ৫৮ ওয়ানডে খেলা সাবেক এই ব্যাটসম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন খবরটা। কায়েদ-ই-আজম ট্রফিতে হাবিব ব্যাংক লিমিটেডের হয়ে খেলতে গিয়েছিলেন ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে। সেখানকার ড্রেসিংরুমে ছারপোকার আক্রমণের শিকার হন ইমরান ফারহাত ও আরও সাত ক্রিকেটার। সেখানেই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ক্রিকেটারদের।

ইসলামাবাদের এই মাঠের বাজে অবস্থা ভিডিও করে টুইটারে ছেড়েছেন তিনি। আক্রান্ত ক্রিকেটারদের ছবিও পোস্ট করেছেন। মাঠের আউটফিল্ডের অবস্থা ভীষণ বাজে। গ্যালারিতে ভাঙা আসন, ড্রেসিং রুমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল এবং ময়লায় ভর্তি। ফারহাত তার টুইটে লেখেন, ‘ছারপোকার ভয়াবহ কামড় খেয়ে মাঠ থেকে হাসপাতালে যাচ্ছি।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল হকও রেগেমেগে এক টুইটে লিখেন, ‘এটা কোনো গুদামঘর না। এটা এলসিসিএ ক্রিকেট গ্রাউন্ড যেখানে প্রথম শ্রেণির একটি ম্যাচ চলছে। এবং ছয়জন টেস্ট ক্রিকেটার এই ম্যাচে খেলছে। আউটফিল্ড ও উইকেট খেলার মতো না। ক্রিকেটারদের আরেকটু ভালো অবকাঠামো প্রাপ্য।’

ঘরোয়া ক্রিকেটে হাবিব ব্যাংক লিমিটেডের হয়ে খেলেন ফারহাদ। সেই দলের খেলা চলার সময়ই ছারপোকা আক্রমণ করে তাদের। টুইট করা ছবিতে তার পাশে আরো একজন ক্রিকেটারকে দেখা যায়।

ফারহাদ জানিয়েছেন, তিনিসহ অন্তত আটজন ক্রিকেটার ছারপোকার আক্রমণের শিকার হয়েছেন।

ছারপোকার কামড়ের পর সবাই অসুস্থ বোধ করছে বলেও জানান এই ওপেনার, ‘সবাই অসুস্থ বোধ করছে এবং প্রতিকুল অবস্থার সঙ্গে কঠিন লড়াই করছে। কারণ সব খেলোয়াড়কেই এন্টিবায়োটিক নিতে হয়েছে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর