,

জাপানে টাইফুন জেবির আঘাতে ১০ জনের প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী টাইফুন জেবির আঘাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আরও অন্তত ৩০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে দেশটিতে আঘাত হানা ‘জেবি’ নামের এ টাইফুন ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় বলে দাবি করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে বলছে, ‘জেবি’র আঘাতে দেশটির পশ্চিমাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়োটো ও ওসাকা শহরের অধিকাংশ অঞ্চল ক্ষতিগ্রস্থ হয়েছে।

আজ বুধবার সকাল পর্যন্ত ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে তালিকা করেছেন সংশ্লিষ্টরা। এছাড়া দেশটির অসংখ্য ফ্লাইট, ট্রেন ও ফেরি চলাচল বাতিল করা হয়েছে। সংবাদমাধ্যম বলছে, ওসাকার আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছেন হাজারও যাত্রী। টাইফুন ‘জেবি’র কারণে বন্যা ও ভূমিধসের সতকর্তা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

মৌসুমের ২১তম সামুদ্রিক এ ঝড়ের বিষয়ে জাপানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, টাইফুনের আঘাতস্থলে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। এরইমধ্যে ওসাকা ও হিরোশিমার মধ্যে লোকাল এবং উচ্চগতির ট্রেন সার্ভিস বাতিল করা হয়েছে। সীমিত করা হয়েছে টোকিও থেকে ওসাকার মধ্যকার ট্রেন সার্ভিস। আর বাতিল করা হয়েছে প্রায় ৫০০ ফ্লাইট।

জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।

চলতি গ্রীষ্মে ব্যাপক বৃষ্টিপাত, ভূমিধস, বন্যা ও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়া গরমে কয়েকশত লোক মারা যাওয়ার পর এবার শক্তিশালী টাইফুনের কবলে পড়ল জাপান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর