,

শিক্ষক দিবসে ‘সুপার থার্টি’র ফার্স্ট লুক প্রকাশ করলেন হৃত্বিক

news-image

অনলাইন ডেস্ক : সারা ভারতজুড়ে শিক্ষক দিবসের সেলিব্রেশন চলছে আর এরই ‘সুযোগ’ নিলেন ‘সুপার থার্টি’ নির্মাতারা। ছবিটির ফার্স্ট লুক প্রকাশের জন্য আজকের দিনটিই বেছে নিলেন তাঁরা। আর তাই আজ বুধবার ছবিটির দুটি ফার্স্ট লুক পোস্টার অবমুক্ত করেন ছবিটির মুখ্য অভিনেতা হৃত্বিক রোশন।

‘সুপার থার্টি’ ছবিটি পাটনা-ভিত্তিক গণিতবিদ ও শিক্ষক আনন্দ কুমারের জীবনের ওপর নির্মিত।

ফার্স্ট লুকের প্রথম পোস্টারটিতে দেখা যাচ্ছে হৃত্বিক রোশনকে তাঁর রিল-স্টুডেন্টদের সাথে। রেড-টোন এই ছবিটির আবেদন ও গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে দিয়েছে। প্রথম ইমেজটিতে দেখা যাচ্ছে হৃত্বিক তাঁর ছাত্রদের মাঝখানে। ছবিটি সম্ভবত একটি হোলি দিবসের সেলিব্রেশন, কেননা বুঝা যাচ্ছে ছাত্ররা হাওয়ায় ভেসে থাকা রঙের দিকে চেয়ে রয়েছে।

প্রথম পোস্টারটিতে হৃত্বিককে শ্মশ্রুমণ্ডিত দেখা গেছে। চোখে তাঁর একাধারে গভীর ও উদ্ভাসিত দৃষ্টি।

দ্বিতীয়টি একটি ক্লোজআপ ইমেজ। আর হৃত্বিক রোশনের এমন ছবি এর আগে তাঁর ভক্ত-অনুরাগী বা সাধারণ সিনে দর্শকরা দেখেননি।

‘সুপার থার্টি’ পরিচালনা করছেন বিকাল ভাল। আর এটি আগামী বছরের ২৫ জানুয়ারি সিলভার স্ক্রিনে হিট করবে।
সূত্র : ডিএনএ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর