,

রাজধানীর ঝিগাতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর ঝিগাতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে কালাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কালামের সহকর্মী মিলন মোল্লা জানান, ঝিগাতলা ট্যানারি মোড়ে একটি নির্মাণাধীন ১০তলা ভবনে তারা রাজমিস্ত্রির কাজ করছিলেন। সকালে ভবনের ৮তলার পাশে মাচাংয়ে দাঁড়িয়ে কাজ করছিলেন কালাম। এ সময় অসাবধানতাবশত ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য কালামের মরদেহ মর্গে রাখা হয়েছে।

কালামের বাড়ি পাবনার সাথিয়া উপজেলার চিনেলারি গ্রামে। তিনি ঝিগাতলার নির্মাণাধীন ওই ভবনে থাকতেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর