সৌদি আরবের ঘৃণ্য মিথ্যাচার
অনলাইন ডেস্ক: চলতি সপ্তাহে প্রকাশিত জাতিংঘের প্রতিবেদনে বরাবরের মতই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে সৌদি আরব। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ইয়েমেনে পুরোদমে যুদ্ধাপরাধ করছে সৌদি আরব ও তার দোসররা।
এতে ক্ষেপেছে সৌদি জোট। তারা বলছে, জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা তাদের বিরুদ্ধে ইয়েমেনে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর ‘মিথ্যা অভিযোগ’ এনেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি জোটের ওই হামলার কারণে দেশটিতে মানবিক ত্রাণ বিতড়ণেও সমস্যা দেখা দিয়েছে। আর এ অভিযোগের ব্যাপারে পর্যাপ্ত প্রমাণও রয়েছে সংস্থাটির কাছে।
সম্প্রতি ইয়েমেনে স্কুলবাসে সৌদি বিমান হামলার পর এই প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই হামলায় ৪০ শিশুসহ মোট ৫২ জন নিহত হয়। এর আগে ইয়েমেনের পোতাশ্রয়ে নোঙ্গর করার অপেক্ষায় থাকা ত্রাণবাহী জাহাজগুলো লক্ষ্য করেও হামলা চালিয়েছিল রিয়াদ। আর সংস্থাটি বলছে, সৌদি আরব যে নিয়মিত ইয়েমেনে বিমান হামলা চালিয়ে থাকে তাদের কাছে তার প্রমাণ আছে।
জাতিসংঘ প্রতিবেদনে ইয়েমেনে ইরানের সমর্থনপুষ্ট বিবাদমান হুতি বিদ্রোহীদের বিরুদ্ধেও অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষই নির্বিচারে আটক, নির্যাতন, বাস্তুচ্যুত এবং শিশুদের যুদ্ধ করার জন্য সামরিক বিভাগে নিয়োগ দিচ্ছে।
বিশ্বে সবচেয়ে বড় মানবিক সঙ্কটের উদাহরণ হচ্ছে ইয়েমেনের গৃহযুদ্ধ। এই যুদ্ধে এখন পর্যন্ত ৬৬৬০ জন বেসামরিক নিহত এবং ১০৫৬৩ জন আহত হয়েছেন।কলেরায় আক্রান্ত হয়েছে দেশের ১১ লাখ মানুষ। এছাড়া আরো ২ কোটি ২০ লাখ মানুষের জন্য ত্রাণ সামগ্রি প্রয়োজন। কিন্তু আপনি যখন পুরো ঘটনা জানবেন তখন সৌদি আরবের মিথ্যচার দেখে অবাক হয়ে যাবেন। আর জাতিসংঘের ওই প্রতিবেদন দেখেই কিনা বরাবরের মতই বিস্ময় প্রকাশ করেছে সৌদি।
জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ ও আমেরিকান গোলাবারুদে সজ্জিত কোয়ালিশন জোটের যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের আবাসিক এলাকা, মার্কেট, গোরস্তান, বিয়ের আসর, আটককেন্দ্র, বেসামরিক নৌযান এবং হাসপাতালে হামলা চালাচ্ছে।
কেবল তাই নয়, ইয়েমেনের সরকার এবং জোটও একইভাবে ইয়েমেনে যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে। আর দিনের পর দিন সৌদি কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করে বিমান হামলা চলেছে।
আপনারা জানেন, নারী মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় কানাডার সমালোচনায় তারা কীভাবে প্রতিক্রিয়া দেখেছে। এর আগে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন লিগ, প্রিমিয়ার লীগ, ফরর্মুলা ওয়ান এবং অন্যান্য ক্রিড়া ইভেন্টও তাদের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে।
মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেসের (এপি)র নতুন তদন্তে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে আসলে একটা গেইম খেলছে। প্রকৃতপক্ষে তারা ৯/১১ হামলার জন্য দায়ী জঙ্গি গোষ্ঠী আল কায়দাকেই সাহায্য করছে।
দীর্ঘ এক মাস ধরে ‘দ্রুত তলোয়ার (সুইফট সোর্ড) নামক অভিযান চালাবার পর সাবওয়া প্রদেশের পাহাড়ি এলাকাটি আল কায়দার দখল মুক্ত করার দাবি করেছে আমিরাতি ও ইয়েমেনি যোদ্ধারা। এই অঞ্চলটি গত ৩ বছর ধরে আল কায়দার নিয়ন্ত্রণে ছিল।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা বলেছেন, এই বিজয় সন্ত্রাসী সংগঠনের নেটওয়ার্ককে বিপর্যস্ত করেছে। একই সঙ্গে তাদের আরো কোনো হামলার ক্ষমতাও বিনষ্ট করেছে।
কয়েক সপ্তাহ আগে ওই দুই পক্ষ আল কায়দার সঙ্গে সমঝোতার পর ট্রাক ভর্তি মুখ ঢাকা আল কায়দা জঙ্গিদের নীরবে ওই এলাকা ত্যাগের অনুমতি দেয়। জোটের কাছ থেকে নিয়মিত মাসোহারা পাচ্ছেন প্রায় ২শ আল কায়দা জঙ্গি। এদের এক একজন ২৬ হাজার মার্কিন ডলার করে পেয়ে থাকেন। কিছু জঙ্গি আবার সৌদি জোটের সঙ্গে যোগ দিয়েছে।
যদিও ইউসুফ আল ওতাইবা জঙ্গিদের অর্থ সহায়তা দেয়ার জন্য কাতারকে অভিযুক্ত করেন।
জবাবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেখ মেশাল বিন হামাদ আল থানি বলেন, ‘আমরা এখন আরব আমিরাত ও সৌদি আরবকে একটি জরুরি প্রশ্ন করতে চাই: তারা কোন বিশ্বাসে জঙ্গিদের অস্ত্র, নিরাপদ প্যাসেজ এবং অর্থ সহায়তা দিল? এসব অস্ত্র আর অর্থ দিয়ে জঙ্গিরা তাহলে কি করবে?’
এখন ইয়েমেনে যুদ্ধপরাধের জন্য দায়ী লোকজনের একটি তালিকা জাতিসংঘের হাই কমিশনে পাস হয়েছে।
জাতিসংঘের ওই রিপোর্টে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সৌদি জোটকে অস্ত্র দেয়া থেকে বিরত থাকারও দাবি জানানো হয়েছে, যা ওই সংঘাতে ব্যবহৃত হচ্ছে। সৌদি জোটকে অস্ত্র দিয়ে থাকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন, আর হুতিদের ইরান।
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদারে দাইহান মার্কেটের ওপর দিয়ে উড়ে যাওয়া বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত ৫শ পাউন্ড লেজার নির্দেশিত এমকে-৮২ বোমা ফেলেছিলো। যার ফলে স্কুলবাসে থাকা ৪০ জন শিশু নিহত হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন। এর জন্য দায়ীদের তলব করার অধিকার রাখে জাতিসংঘ।
তবে যতদিন যুক্তরাষ্ট্র সৌদি জোটকে লকহেড মার্টিন জাতের অস্ত্র সরবরাহ করবে, ততদিন স্কুলবাসে বোমা হামলার মত ঘটনা ঘটতেই থাকবে। আর যুক্তরাজ্য দেশটিতে সফরকারী প্রতিটি সৌদির জন্য লাল গালিচা সম্বর্ধনা দেয়ার সুযোগ খুঁজতে থাকবে। আর আমরাও এসব হত্যাকাণ্ডের কারণ খুঁজতে থাকব। সূত্র: নিউজউইক











