,

বাস্তবে কীসে ভয় পান বলিউডের এই তারকারা?

news-image

বিনোদন ডেস্ক: সিনেমার পর্দায় যাদের হুঙ্কারে বাঘে-মহিষে এক ঘাটে পানি খায়। কিন্তু বাস্তবে তারা কেউই তেমন ‘সাহসী’ নন। কেউ ভয় পান তেলাপোকাকে, কেউ বা অন্ধকার ঘরে একা শুয়ে থাকতে ভয় পান। বলিউডের তেমনই কয়েকজন তারকা এবং তাদের অদ্ভুত ফোবিয়া।

বিদ্যা বালান
বিড়ালকে বেশ ভয় পান বিদ্যা। চারপাশে কোথাও বিড়ালের আওয়াজ পেলেই আতঙ্ক শুরু হয় এই দাপুটে অভিনেত্রীর।

শাহরুখ খান
কিং খান সবচেয়ে বেশি নাকি ভয় পান ঘোড়াকে। তার ছবিতে ঘোড়া দৌড়ানোর দৃশ্য খুব একটা দেখা গেছে কি?

আলিয়া ভাট
অন্ধকারকে বেশ ভয় পান, তাই রাতে আলো জালিয়ে ঘুমাতেই নাকি পছন্দ করেন আলিয়া।

রণবীর কাপুর
বলিউডের হ্যান্ডসাম বয় নাকি সবচেয়ে বেশি ভয় পান তেলাপোকা ও মাকড়সাকে। সেটে কোথাও এই এদের দেখলেই তিনি নাকি একেবারে ‘কুপোকাৎ’।

অনুশকা শর্মা
বাইক চড়তে নাকি ‘পরী’ সবচেয়ে ভয় পান।

অর্জুন কাপুর
সবচেয়ে বেশি নাকি ভয় পান সিলিং ফ্যানকে। তার বাড়িতে তাই একটাও সিলিং ফ্যান নেই!

ক্যাটরিনা কাইফ
টমেটো নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগেন ‘আজব প্রেম কি গজব কাহানি’ নায়িকা। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র সময় নাকি ‘লা তোমাতিনা ফেস্টিভালে’ টমেটো নিয়ে শুটের সময়ও বেশ ভয়ে থাকতেন তিনি।

সানি লিওন
অন্ধকারকে ভয় পান তিনি। ঘুমানোর সময়ও আলো জালিয়ে রাখতে পছন্দ করেন তাই।

দীপিকা পাড়ুকোন
সাপ নিয়ে রীতিমতো আতঙ্কে ভোগেন এই নায়িকা। কোনও দড়ি দেখলেও মনে হয় সাপ রয়েছে।

অজয় দেবগণ
পরিচ্ছন্নতা নিয়ে এতটাই বেশি খুঁতখুতে তিনি, হাত দিয়ে খাবার খেতে সবচেয়ে বেশি ভয় পান। উচ্চতাভীতিও আছে তার।

সেলিনা জেটলি
খুব অবাক লাগলেও সেলিনা নাকি সবচেয়ে বেশি ভয় পান প্রজাপতিকে।

অভিষেক বচ্চন
অভিষেক নাকি ফল খেতে ভয় পান। ছোটবেলায় একেবারেই খেতে চাইতেন না ফল।

বিপাশা বসু
নিজের হাসিকেই নাকি বঙ্গতনয়া সবচেয়ে বেশি ভয় পান। একবার শুরু হলে তা নাকি আর থামতেই চায় না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর