,

মিস ইউনিভার্সের কাছে মুকুটের জন্য ৪ লাখ টাকা কর দাবি, অতঃপর…!

news-image

অনলাইন ডেস্ক: মুকুটের জন্য মিস ইউনিভার্সকে বিমানবন্দরে কর দিতে হল ৪ লক্ষ টাকা। এমনটাই ঘটেছে ২০১৭ সালের মিস ইউনিভার্স ডেমি লেই নেল পিটার্স’র সঙ্গে। প্রাথমিকভাবে এই বিরাট পরিমাণ কর দিতে অস্বীকার করলে শেষ পর্যন্ত টাকা মেটাতে বাধ্য হন তিনি।

দক্ষিণ আফ্রিকার এই সুন্দরী ভারতে এসেছিলেন মুম্বইয়ের ওরলিতে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। বিমানবন্দরে নামতেই চক্ষুচড়ক গাছ তার। শুল্ক দপ্তরের কর্মকর্তাকরা জানান, তার মুকুটের কর বাবদ চার লাখ টাকা দিতে হবে।

ডেমির দাবি ছিল, যেহেতু এটা আসল মুকুট নয়, মূল মুকুটের একটি প্রতিকৃতি মাত্র, সেহেতু এত টাকা শুল্ক হতেই পারে না। কিন্তু বিমানবন্দরের শুল্ক কর্মকর্তাদের বক্তব্য, এই মুকুটটিতেও বেশ কিছু বহুমূল্য রত্ন লাগানো রয়েছে, তাই ৪০ শতাংশ হিসেবে বৈধভাবেই শুল্ক চার লাখ টাকা হয়।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জিতে পুরস্কার হিসেবে যে মুকুটটি ডেমি জিতেছিলেন সেটির দাম ১ কোটি ৭৭ লক্ষ টাকা। বেশ কয়েকটি হিরা বসানো ছিল সেটিতে। নকল মুকুটটি পরীক্ষা করে দেখা যায়, সেটির দাম ১১ লক্ষ টাকা। তাই সেটিতেও মোটা কর দাবি করেন শুল্ক কর্মকর্তারা। শেষ পর্যন্ত কর মিটিয়েই মুকুট নিয়ে সঙ্গে নিয়ে যান ডেমি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর