,

টেকনাফে রোহিঙ্গা বস্তিতে আগুন, পুড়েছে ২৫ ঘর

news-image

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুলে অবস্থিত রোহিঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ২৫টি ঘর। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে কয়েক কিলোমিটার ভেতরে পাহাড়ে গড়ে উঠা রোহিঙ্গা বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বস্তির অন্তত ২৫টি ঘর পুড়ে যায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষতিগ্রস্তদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর