,

‘এলোমেলো জীবন’ আসিফ-কর্নিয়ার

news-image

বিনোদন ডেস্ক।। আসিফ আকবর ও কর্নিয়া জুটি নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন। গানের শিরোনাম ‘এলোমেলো জীবন’। এর আগে তারা জুটি বেঁধে কাজ করেন ‘কি করে তোকে বোঝাই’ শিরোনামের একটি গানে। সেই গানে তারা ব্যাপক সাফল্যে পান। এরপর তারা আরও একাধিক গান ভক্তদের উপহার দেন।

‘এলোমেলো জীবন’ গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুন মুন্সী। গানটির ভিডিও নির্মান করেছেন সৈকত নাসির। আর বরাবরের মতো এবারও দর্শক-শ্রোতা আসিফ-কর্নিয়ার রোমান্টিক পারফরম্যান্স দেখতে পাবেন গানের ভিডিওতে। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

আসিফ আকবর বলেন, ‘আমাদের জন্য খুশির খবর হলো, আমি আর কর্ণিয়া জুটি বাঁধার পর শ্রোতা-দর্শক দারুণ পছন্দ করেছেন আমাদের এই জুটিকে। এবার আমরা নিয়ে আসছি ‘এলামেলো জীবন’। ভালোবাসার আবেদনের গান। কর্নিয়ার অনেক ভালো গায়। আর তরুন মুন্সী এবং সৈকত নাসিরের প্রতি দর্শক-শ্রোতার আস্থা তো আছেই।’

কর্নিয়া বলেন, ‘আসিফ ভাই, আমার বড় ভাই, তার সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। তার কাছ থেকে অনেক উৎসাহ পাই। এবারের গানটিও বেশ ভালো হয়েছে। দারুন একটি গল্পে চমৎকার ভিডিও নির্মাণ করা হয়েছে। এ গানটিও সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

ধ্রুব মিউজিক স্টেশন সূত্রে জানা গেছে, আগামী ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর