মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুঠোফোনে প্রেম, দেখা করতে এসে…

news-image

ডেস্ক রিপোর্ট : মুঠোফোনে প্রেমের জেরে বরিশাল থেকে বগুড়ার সোনাতলা উপজেলায় এসে প্রতারণার শিকার হয়েছেন এক তরুণী (১৪)।

জানা যায়, ওই কিশোরী বগুড়া আসার পর জানতে পারে, তার প্রেমিক বিবাহিত। এ ছাড়া প্রেমিক শরিফুল ইসলাম (২৮) ওই কিশোরীকে মুঠোফোনে যে ছবি দিয়েছিল সেটিও তার নয়।ওই কিশোরীর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ভবানীপুর এলাকার।

পুলিশ জানিয়েছে, সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের গবারপাড়া গ্রামের দিনমজুর শরিফুল ইসলামের সঙ্গে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ভবানীপুর এলাকার এক কিশোরীর মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মুঠোফোনে তারা ছবিও আদান-প্রদান করে। সম্প্রতি ওই যুগল ঘর বাধার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক শরিফুল তার প্রেমিকা শারমিনকে সোনাতলায় আসতে বলেন। প্রেমিকের কথামতো গত বৃহস্পতিবার বরিশাল থেকে রওনা দিয়ে শুক্রবার সোনাতলার বালুয়াহাটে এসে পৌঁছায় ওই কিশোরী।

ওই দিন তারা সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের রশিদপুর গ্রামে শরিফুলের মামা শহিদুল ইসলামের বাড়িতে গিয়ে ওঠে। এরপর শরিফুল বিবাহিত ও তার ছবি না দিয়ে অন্য ছবি দেওয়ার কারণে ওই যুগলের মধ্যে কথার কাটাকাটি হলে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে গতকাল সোমবার রাতে ওই যুগলকে আটক করে সোনাতলা থানায় নিয়ে যাওয়া হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘মেয়েটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কারণে ‘হাই অ্যালার্ট’

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ