,

দেশেই এখন থেকে সহজে শনাক্ত হবে ক্যানসার

news-image

ডেস্ক রিপোর্ট: অসাধ্যকে সাধন করেছে বাংলাদেশের গবেষক দল। রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যানসার শনাক্তকরণের মতো প্রায় অসম্ভব কাজটি সম্ভব করতে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন করেছেন তারা। অধ্যাপক ড. ইয়াসমিন হকের নেতৃত্বে একদল গবেষক এই প্রযুক্তি আবিষ্কার করেন। ইতোমধ্যে এ গবেষণার ফলের প্যাটেন্টের জন্য একযোগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে আবেদন করা হয়েছে। খবর; দৈনিক আমাদের সময়

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হকের নেতৃত্বে একদল গবেষক নন-লিনিয়ার অপটিকস গবেষণায় ক্যানসার শনাক্তকরণের সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন করেছেন।

অধ্যাপক ড. ইয়াসমিন হক গণমাধ্যমকে জানান, এই গবেষণা মূলত ক্যানসার নির্ণয়ের সহজ একটা পদ্ধতি বের করার জন্যই ছিল। হেকেপের সহায়তায় এই ভিন্নধর্মী গবেষণা করা হয়েছে। হেকেপের দেশি-বিদেশি স্পেশালিস্টরা এ গবেষণা দেখার পরই তা ইউএসএ প্যাটেন্টের জন্য আবেদনের আগে কাউকে না জানানোর জন্য বলেন। কারণ এ ধরনের গবেষণা বিশ্বে প্রথম।

ইয়াসমিন হক আরও জানান, এ গবেষণার গুরুত্ব আছে বলেই স্পেশালিস্টরা প্যাটেন্টের জন্য আবেদন করতে বলেছেন। তবে এ বিষয়ে আরও অনেক উচ্চতর গবেষণা প্রয়োজন রয়েছে।

এ পদ্ধতিতে ক্যানসার শনাক্তকরণে প্রচলিত পদ্ধতির মতো একজন রোগীর দেহে কোনো ধরনের যন্ত্রপাতি প্রবেশ করানোর প্রয়োজন হবে না। এ উদ্ভাবনের মধ্য দিয়ে শুধু রক্ত পরীক্ষা করে সম্ভাব্য ক্যানসারের ভবিষ্যদ্বাণী করার একটি সম্ভাবনা উন্মোচিত হয়েছে। এই নতুন পদ্ধতি আগে কখনো কোথাও ব্যবহৃত হয়নি। কাজেই আশা করা যায়, ক্যানসার রোগ নির্ণয়ের সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি হিসেবে এটি সম্ভাবনার নতুন একটি দ্বার উন্মোচন করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর