,

‘পটাকা’ নিয়ে আসছেন মালাইকা

news-image

বিনোদন ডেস্ক: ‘দিল সে’সিনেমার ‘ছাঁইয়া ছাঁইয়া’গানটার কথা মনে পড়ে? সিনেমার মুখ্য চরিত্র শাহরুখ খানকে ছাপিয়ে বেশি নজর কেড়েছিলেন মালাইকা আরোরা। সেটা ছিল শুরু। তারপর বহু ছবিতে নাচের স্টেপে মাত করেছেন মালাইকা।
ফের তিনি ফিরছেন সিনেমার পর্দায়। বিশাল ভরদ্বাজের পরিচালনায় ‘পটাকা’ সিনেমায় অভিনয় করছেন তিনি। আনন্দবাজারের খবরে এই তথ্য জানা গেছে।

২০১৫ সালে ‘ডোলি কি ডোলি’ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল মালাইকাকে। বার ‘পটাকা’র অপেক্ষা। ইতোমধ্যেই সে ছবির নাচের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মালাইকা।

এ প্রসঙ্গে মালাইকা বলেন- আমি যেটাতে নেচেছি, সেই গানটা গেয়েছেন রেখা ভরদ্বাজ। আমার কাজটা করে খুব ভালো লেগেছে। ছবির নাম আর টাইটেল ট্র্যাক দুটোই আমার ভালো লেগেছে।

গণেশ আচারিয়ার কোরিওগ্রাফিতে মালাইকা নেচেছেন গানটিতে। আর এই গানটি এরই মধ্যে নজর কেড়েছে। কেউ কেউ মনে করছেন এই ছবির মাধ্যমে অনেকদিন আলোচনায় এসেছেন মালাইকা। সিনেমাটি হিট করবে বক্স অফিসে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবিটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর