,

নবাব পরিবারের জলকেলি

news-image

বিনোদন ডেস্ক: দক্ষিণ এশিয়ার নৈসর্গিক সৌন্দর্যের দেশ মালদ্বীপে পরিবার-পরিজন নিয়ে ছুটি কাটাচ্ছেন নবাব পাতৌদি পরিবারের সন্তান বলিউড তারকা সাইফ আলী খান। সঙ্গে আছেন নবাবপত্নী কারিনা কাপুর খান ও তাঁদের সন্তান তৈমুর। বাদ পড়েননি সাইফের বোন অভিনেত্রী সোহা আলী খান, স্বামী কুনাল খেমু ও তাঁদের কন্যা ইনাইয়া নওমিও।

এরইমধ্যে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন সোহা ও কুনাল। একটি ছবিতে দেখা যায়, জলে ভেজা পুরো পরিবার। উদোম সাইফের কোলে তৈমুর। তৈমুরের গায়ে ছোট্ট লাইফ জ্যাকেট। কারিনা পরেছিলেন গোলাপি বিকিনি। অন্যদিকে উদোম কুনালের কোলে ছিল ইনাইয়া। সে হালকা নীল জামা পরেছিল। কারিনার মতোই সোহা পরেছিল লাল-হলুদ বিকিনি।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, নবাব পরিবার জলকেলি করছেন। ইনাইয়া ও তৈমুর বড়দের কাছ থেকে সাঁতার শেখে। পরে সৈকতে ঘুরে বেড়ান তাঁরা।

জানা যায়, একটি রিসোর্টে নবাব পরিবারের জন্য বিশেষ পার্টি ছিল। উড়োজাহাজে চড়ে সমুদ্র দর্শনও করেন তাঁরা।

উল্লেখ্য, চলতি বছরের জুনে যখন কারিনার ছবি ‘বীরে দ্য ওয়েডিং’ মুক্তির দ্বারপ্রান্তে ছিল তখন সাইফ-কারিনা লন্ডনে এক মাসেরও বেশি সময় কাটান। নেটফ্লিক্স সিরিজ সেকরেড গেমসের প্রচারণার সময় সাইফ ফেরেন। এর আগে তাঁরা তৈমুরকে নিয়ে সুইজারল্যান্ড ভ্রমণ করেছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর