,

ম্যাচ জিতে মসজিদের টয়লেট পরিষ্কার করলেন তারকা ফুটবলার! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক: সাদিও মানে। সেনেগাল ফুটবল তো বটে, আফ্রিকান ফুটবলের সবচেয়ে বড় নাম তিনি। ২০১৬ সালে সাউথহ্যাম্পটন থেকে ৩৪ মিলিয়ন ইউরোতে লিভারপুলে নাম লেখানো সাদিও মানে এখন সবচেয়ে দামি আফ্রিকান ফুটবলারও। মাঠে ঢোকার আগে-পরে দোয়া আর গোল দেয়ার পর মাটিতে সেজদা দেয়ার কারণে বেশ পরিচিত তিনি। নিয়মিত ফুটবলে নজর রাখেন যারা তারা সবাই সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানেকে একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে চেনেন। এবার ২৬ বছর বয়সী সেই লিভারপুল তারকা খবরের শিরোনামে এলেন মসজিদের টয়লেট ও ওযুখানা পরিষ্কার করে।

গত শনিবার প্রিমিয়ার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে লেইস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে জয় পায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ওই দুই গোলের একটি ছিল মানের। ম্যাচের ১০ মিনিটের মাথায় গোল করেন তিনি।

ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। খলিল লাহের নামে এক টুইটার ব্যবহারকারীর পোস্ট করা ওই ভিডিওটিতে দেখা যায়, একটি মসজিদের টয়লেটের ও ওযুখানা পরিষ্কার করছেন সাদিও মানে।

প্রসঙ্গত, লিভারপুলের হেথারলে এলাকার আল রহমা মসজিদে নিয়মিত দেখা যায় এই ফরোয়ার্ডকে। ফুটবলের পাশাপাশি সুবিধা বঞ্চিতদের নিয়মিত দান করেন মানে। আর সে জন্য বেশ কয়েকবার শিরোনামও এসেছেন রেডদের হয়ে খেলা এই উইঙ্গার।

https://youtu.be/6AWkBFtmMO4

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর