,

৬৯টি পদক জয়ী ভারতীয় অ্যাথলেটের হাতে ভিক্ষার বাটি

news-image

অনলাইন ডেস্ক: গলায় স্বর্ণের পদক আর হাতে ভিক্ষার বাটি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ৬৯টি পদক জয়ী ভারতের এক অ্যাথলেট। নাম মনমোহন সিং লোধি। জি নিউজের খবর, কী বিচিত্র এই দেশ! একদিকে এশিয়ান গেমসে পদক জয়ীদের বীরের সম্মানে সম্মানিত করা হচ্ছে, আর অন্যদিকে না খেতে পেয়ে পথে বসে ৬৯টি পদক জয়ী অ্যাথলিট! কেউ দেখারও নেই।

খবরে বলা হয়, প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁকে আশ্বাস দিয়েছিলেন, সরকারি চাকরি মিলবে। বছর ঘুরলেও প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই থেকে গেছে। চাকরি না পেয়ে এবার কার্যত পথে বসতে হল মধ্য প্রদেশের প্যারা অ্যাথলেট মনমোহন সিং লোধিকে। জীবনের এত সাফাল্যেও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। গলায় স্বর্ণ পদক আর হাতে বাটি, রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন মধ্যপ্রদেশের সেরা প্যারা-অ্যাথলিট। রবিবার মনমোহনের এই দৈনদশার ছবিই উঠে এল এএনআইয়ের ক্যামেরায়।

মনমোহন সিং লোধি মধ্যপ্রদেশের নরসিংহ জেলার কেন্দ্রপুরের বাসিন্দা। ২০০৯ সালে একটি দুর্ঘটনায় একটা হাত নষ্ট হয়ে যায় তাঁর। তবে কখনই নিজের প্যাশন থেকে সরে আসেননি তিনি। জীবনের সঙ্গেই পাল্লা দিয়ে দৌঁড়েছেন ট্র্যাকেও। জাতীয় স্তরে ৬৯টি পদকও রয়েছে তাঁর। ২০১৭ সালে আমদাবাদে জাতীয় স্তরের প্রতিযোগিতায় রুপাও জেতেন। এরপর রাজ্যের সেরা ক্রীড়াবিদের পুরস্কারেও সম্মানিত করা হয় মনমোহন সিং লোধিকে। একই সঙ্গে তাঁকে দেওয়া হয় সরকারি চাকরির প্রতিশ্রুতিও। তবে সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর