,

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড জাপান

news-image

নিউজ ডেস্ক : স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে জাপানের টুকুশিমায় আঘাত হেনেছে ২৫ বছরের মধ্যে সবচেয়ে প্রলয়ঙ্কারি ঘূর্ণিঝড় জেবি। এ ঘূর্ণিঝড়ে পশ্চিম জাপানে এখন পর্যন্ত এ ঘূর্ণিঝড়ে ২ জন নিহত এবং বহু আহত হয়েছেন।

জিনহুয়া সংবাদ সংস্থা দাবি করেছে, এর ফলে জাপানের রেল যোগাযোগ এবং ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে জাপানের যোগাযোগ ব্যবস্থা চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত ৬০০এর অধিক আন্তর্জাতিক এবং স্থানীয় ফ্লাইট স্থগিত করা হয়েছে।

আবহাওয়ার বিভাগের প্রধান পূর্বাভাসকারী রিউতা কুরোরা বলেন, ঘন্টায় ২১৬ কিলোমিটার বেগে টাইফুন জেবি জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। এটি ১৯৯৩ সালের পর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। ঘূর্ণিঝড়ের আঘাতে জাপানের পশ্চিমাঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে।

প্রধানমন্ত্রী শিনজো আবে লোকজনকে দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

ওসাকা এবং কিওয়াটোসহ জাপানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ভূমিধস, আকস্মিক বন্যা এবং তীব্র বাতাস, বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

১৯৯৩ সালের পর এটাই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের প্রধান রিউটা কুরোরা এএফপিকে বলেন, জেবির আঘাতে ঘণ্টায় ১৬২ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে গেছে। এই ঘুর্ণিঝড়কে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর