,

এবার ভাইরাল ওমরসানী-শাবনূরের নাচের ভিডিও

news-image

ঈদ উপলক্ষে কমবেশি সবাই ব্যস্ত ছিলেন ঢাকাই ছবির তারকারা। পশু কোরবানি ছাড়াও ঈদ উদযাপন নিয়েই ছিল তাদের ব্যস্ততা। তাই তারকাদের মধ্যে একে অপরেরর খুব একটা দেখা সাক্ষাৎ হয়নি।এ শূন্যস্থান ঈদের এক সপ্তাহ পর পূরণ করলেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

গত শুক্রবার আবদুল আজিকের বাসায় তারকাদের নিয়ে ঈদ পরবর্তী একটি গেট টুগেদারের আয়োজন করা হয়। এতেই উপস্থিত হন শাবনূর, মৌসুমী, ওমর সানী, অমিত হাসান, নাদের চৌধুরী, বাপ্পারাজ, রোশান, বাঁধন, নুসরাত ফারিয়া, পূজা চেরি, গায়ক ইমরান ও কনাসহ অনেকেই।

এখানেই একটি গানের সঙ্গে নেচেছেন ওমরসানী ও শাবনূর। স্যোশাল মিডিয়ায় তাদের নাচের ২০ সেকেন্ডের ভিডিও প্রকাশ হওয়ার পরই ভাইরাল হয়ে যায়। দীর্ঘদিন পর এক সময়ের চলচ্চিত্রে দাপিয়ে বেড়ানো এ দুই তারকার আনন্দঘন নাচ দেখে তাদের ভক্তরাও হচ্ছেন আনন্দিত।

ভিডিওতে ওমরসানী যখন শাবনূরের সঙ্গে নাচছিলেন পাশেই বসা ছিলেন মৌসুমী। তিনিও শাবনূরের সঙ্গে স্বামীকে নাচতে উৎসাহ দিচ্ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর