,

চার হাজার ইউনিয়নে দ্রুত গতির ইন্টারনেট এ বছরেই

news-image

গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে ডিজিটাল প্লাটফর্মকে আরও প্রসারিত করতে চলতি বছরে চার হাজার ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে সরকারি উদ্যোগের কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

তিনি বলেন, এ বছরের মধ্যেই চার হাজার ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সেবা সরবরাহ নিশ্চিত করা হবে। সরকার গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে ডিজিটাল প্লাটফর্মকে আরও প্রসারিত করতেই এই উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দারাজ সেলার সামিটে’ প্রতিমন্ত্রী বলেন, ‘গত নয় বছরে বাণিজ্যিক ও সরকারি কার্যক্রমের জন্য আমরা জেলা-উপজেলা থেকে শুরু করে দুই হাজার ইউনিয়নে ফাইবার অপটিক কেবল ইউনিয়ন ডিজিটাল সেন্টার পর্যন্ত নিয়ে গিয়েছি।’

‘২০১৮ এর মধ্যে আমরা প্রায় চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার পর্যন্ত দ্রুত গতির ইন্টারনেট নিয়ে যাব।’

বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নয় কোটি জানিয়ে পলক বলেন, ‘১৬ কোটি মানুষের মধ্যে নয় কোটিই ইন্টারনেট ব্যবহারকারী। আজ থেকে নয় বছর আগে ২০০৮ এ দেশে যেটা ছিল মাত্র নয় লাখ, নয় বছরের ব্যবধানে তা নয় লাখ থেকে নয় কোটিতে উন্নীত হয়েছ।’

ইন্টারনেটের খরচ কমানোর ফলেই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বলে মনে করেন তিনি। বর্তমানে থ্রি-জি ও ফোর জি ইন্টারনেট সংযোগ ঢাকা ও এর বাইরে রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর