,

‘আমি কে সেটা প্রমাণের আগে মরতে চাই না’

news-image

অনলাইন ডেস্ক: নাগরিক তালিকায় নাম না থাকার জেরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামে অন্তত এক হাজার মানুষকে আটক করে বন্দিশালায় রাখা হয়েচে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদক নিতিন শ্রীভাস্তব তাদের ব্যাপারে খোঁজ নিয়েছেন।

তিনি বলছেন, ৩৩ বছর বয়সী অজিত দাস বন্দিশালায় আটক ছিলেন। কয়েক সপ্তাহ আগে আদালতে তাকে জামিন দেওয়া হয়। তার চার বছরের এক প্রতিবন্দ্বী মেয়ে আছে।

বন্দিশালায় আটক থাকা অবস্থায় তার চাকরি চলে গেছে। তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। বর্তমানে মানসিকভাবে চরমভাবে ভেঙে পড়েছেন তিনি। তাকে বন্দিদশা থেকে মুক্ত করতে সঞ্চয় করে রাখা অর্থ ফুরিয়ে ফেলেছেন তার স্ত্রী।

অজিত বলেন, আমার ওজন পাঁচ কেজি কমে গেছে। আধাসেদ্ধ খাবার বেঁচে থাকার জন্য গিলতে হয়েছে গত তিন মাস।

নাগরিক তালিকায় স্থান না পাওয়ায় এক হাজারের বেশি মানুষ ছয়টি বন্দিশালায় আটক আছে। অজিতের দাবি, ১৯৬০ সালে আমার বাবা বাংলাদেশ থেকে আসেন। কয়েক বছর আগে তিনি মারা গেছেন। আমি ভারতেই জন্মগ্রহণ করেছি। অথচ আদালত সেটা নিয়ে সন্দেহ করছে।

তবে অজিতের স্ত্রীর ব্যাপারে কোনো রকম সন্দেহ প্রকাশ করা হয়নি। যদিও তার দুই সন্তানকে নাগরিক তালিকায় স্থান দেওয়া হয়নি। এ ব্যাপারে আদালতে মামলা লড়ার জন্য উকিল ধরতে চান অজিত। তবে সেই সামর্থ্য নেই তার।

এদিকে চন্দ্রধর দাসের বয়স একশ বছরের বেশি হবে। তিনি বলেন, আমি অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতেও পারি না। অথচ আমার ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছে যে, আমি ভারতের নাগরিক নই।

তিনি আরো বলেন, আমাকে বন্দিশালায় থাকতে হয়েছে তিন মাস। সেখানে অন্যদের সহায়তায় দিন পার করেছি। আমি কে, সেটা প্রমাণের আগে মরতে চাই না।

তিনি আরো বলেন, আমি যে ভারতের নাগরিক সেটা প্রমাণ করেই মারা যাবো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর