,

দুই বাংলায় একইসাথে শাকিবের ‘নাকাব’

news-image

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে চলতি মাসেই বাংলাদেশে মুক্তি পাবে শাকিব খান অভিনীত নতুন ছবি ‘নাকাব’। বাংলাদেশের পাশাপাশি ভারতেও ছবিটি মুক্তি পাবে।

ছবিটি পরিচালনা করেছেন ভারতের রাজীব কুমার বিশ্বাস। ‘নাকাব’ নিয়ে শাকিব খান বলেন, এরইমধ্যে দর্শক এ ছবির ‘হয়ে আয়’, ‘তখন বাজে বারোটা’, ‘তোর হাঁটা চলা’ শিরোনামের গানগুলো দারুণ পছন্দ করেছে। আর ছবির গল্পটিও দারুণ। ঈদের পর দর্শকরা আরো একটি ভালো ছবি দেখতে পাবেন। সব বয়সী মানুষকে খুব আনন্দ দেবে এই ছবি। আশা করি, দুই বাংলার দর্শকরা ছবিটি বেশ উপভোগ করবেন।

ছবি মুক্তি প্রসঙ্গে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘নাকাব’ পশ্চিমবঙ্গে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং বাংলাদেশ থেকে আমরা একই দিনে মুক্তি দিব। সেভাবেই কাজ এগিয়ে চলছে। ছবিটি চলতি মাসের যেকোনো দিনে দুই বাংলায় একসঙ্গে মুক্তি পাবে বলে আশা করছি।

এদিকে দর্শকরা এবারই প্রথম শাকিব খানকে কলকাতার জনপ্রিয় দুই মুখ নুসরাত জাহান ও সায়ন্তিকার বিপরীতে এ ছবিতে অভিনয় করতে দেখবেন। এরইমধ্যে ভারতের এসভিএফের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে ছবিটির ট্রেইলার। আর এতে শাকিবকে দেখা গেছে একদম অন্য চেহারায়। ট্রেইলারে দেখা যায়, সাধারণ মানুষ থেকে একটা সময় ভূতের চেহারায় উঠে এসেছেন শাকিব খান। ছবিটিতে এ অভিনেতা দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর