,

একাকিত্ব থেকে বাঁচতে ওদের সঙ্গে রাত কাটাই : লিলি

news-image

টিভি তারকা লিলি অ্যালেনকে সঙ্গীতশিল্পী এবং গীতিকার হিসেবেও বেশ পরিচিত। ব্রিটিশ এই শিল্পীর বয়স এখন ৩৩। ব্যক্তিগত জীবনে বেশ ঝড় বয়ে গেছে। সম্প্রতি ব্যক্তিগত জীবনের এক ভয়ঙ্কর সত্যির কথা প্রকাশ্যে শেয়ার করেছেন তিনি। বলেছেন, বিষণ্নতা আর একাকিত্ব থেকে বাঁচতে একসময় সমকামীতায় জড়িয়েছিলেন!

আগামী ২০ সেপ্টেম্বর ‘মাই থটস্ এগজ্যাটলি’ নামে লিলির একটি বই প্রকাশিত হবে। সেখানে এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। লিলি জানিয়েছেন, জীবনে একটা সময় তিনি একাকিত্বে ভুগতেন। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য নাকি নারী যৌনকর্মীদের সঙ্গে রাত কাটিয়েছিলেন তিনি! সাবেক স্বামী স্যাম কুপারের সঙ্গে বিচ্ছেদের অব্যবহিত পরই নাকি লিলির জীবনে এই ঘটনা ঘটেছিল!

লিলির কথায়, ‘আমার এই বইতে জীবনের কালো দিনের কথা বলেছি। আমি একাকিত্বে ভুগতাম। ট্যুরে গিয়ে নারী এসকর্টদের সঙ্গে রাত কাটিয়েছিলাম। কারণ আমি নতুন কিছু খুঁজছিলাম। আমি এটার জন্য গর্বিত নই। আবার লজ্জিতও নই। তবে আর কখনও এটা করিনি।’

২০১১ সালে বিয়ে করেন লিলি এবং স্যাম। তাদের দুই কন্যা সন্তানও রয়েছে। ২০১৬ সালে বিচ্ছেদ হয় এই জুটির। তবে জীবনের এই বিস্ফোরক সত্যি সামনে আনার পর লিলিকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। অনেকে আবার সমালোচনা করে বলছেন, বইয়ের প্রচারের জন্যই এসব বলছেন লিলি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর