,

নারীদের প্রবেশ নিষিদ্ধ যে দ্বীপে!

news-image

বিশ্বায়নের এই যুগে এসেও জাপানে একটি পুরনো প্রথা অক্ষরে অক্ষরে পালন করা হয়। দেশটির দক্ষিণ-পশ্চিমের একটি দ্বীপ ওকিনোশিমা। যেখানে রয়েছে মুনাকাতা তাইশা ওকিটসুমিয়া নামে একটি মন্দির, যা সমুদ্রের দেবীর সম্মানে নির্মিত। সমুদ্রগামী জাহাজের নিরাপদ যাত্রার উদ্দেশে এখানে পালিত হয় নানান আচার অনুষ্ঠান। এর মধ্যে একটি হল এ দ্বীপে প্রবেশের ক্ষেত্রে নারীদের ওপর নিষেধাজ্ঞা।

এ দ্বীপকে কেন্দ্র করে আরো নানা রকমের নিষেধাজ্ঞা চালু আছে। তবে সেখানে নারীরা যেতে পারবেন না এটা সবচেয়ে ব্যতিক্রম ও মান্ধাতার আমলের ধারণা। এছাড়া যে পুরুষরা ওই দ্বীপে যান, তাদেরকেও প্রথমে উলঙ্গ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। এছাড়া এ দ্বীপে যাওয়ার বিবরণ তারা কাউকে কখনো বলতে পারবেন না।

জাপানের গণমাধ্যম দৈনিক আশাহি শিম্বুন জানায়, ওই দ্বীপে যারা যাবেন তারা সেখান থেকে কোনো স্মৃতিচিহ্ন নিয়ে আসতে পারবেন না, একটি ঘাসের টুকরোও নয়।

সম্প্রতি ইউনেস্কোর একটি উপদেষ্টা দল দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার পরামর্শ দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী জুলাইয়ে। অনেকেই ভেবেছিলেন, বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হলে হয়তো দ্বীপটিতে নারীদের প্রবেশাধিকারও পাওয়া যাবে।

তবে নারীদের যাওয়ার ওপর এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে- এমন সম্ভাবনা কম বলে জানিয়েছেন ওই মন্দিরের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘এটি বিশ্ব ঐতিহ্যের অংশ হলেও এ নিষেধাজ্ঞা উঠবে না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর