,

যদি শরীরের লোম দাড়িয়ে যায় তাহলে আপনি এক বিরল গুণের অধিকারী!

news-image

কোনও একটি বিশেষ গান অথবা কোনো বিশেষ কাজে আপনি খুব ব্যাস্ত। গান শোনার সময় কানে হেডফোন, চোখ বন্ধ। আপনার চারপাশে অজস্র কিছু ঘটে চললেও আপনি আর সে সবের মধ্যে নেই। সম্পূর্ণরূপে গানের মধ্যে ঢুকে গিয়েছেন। সে সময়ে হঠাৎ শরীরে হালকা শিরশিরানি অনুভব করলেন, এমনটা কখনও হয়েছে কি? যদি হয়ে থাকে, মনোবিজ্ঞানিগণ জানাচ্ছেন, আপনি এক বিরল গুণের অধিকারী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিরর-এ প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি অক্সফোর্ড অ্যাকাডেমিক জার্নালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়, যদি কোনও গান বা মিউজিক আপনাকে আবেগময় করে তোলে এবং তার জন্য যদি শরীরে আপনি শিহরণ অনুভব করেন, তবে বুঝতে হবে আপনার মস্তিষ্ক আর পাঁচ জনের থেকে আলাদা। কোনও আবেগ বা অনুভূতিকে আপনি যতটা দ্রুত আত্মস্থ করতে পারেন, অন্য কেউ এতটা সহজে সেটা পারে না।

গবেষক ম্যাথিউ স্যাচস জানাচ্ছেন, ‘ক্যাথারসিস’ প্রক্রিয়াটি যাদের খুব শক্তিশালী, তাদের এই ধরনের অনুভূতি হয়ে থাকে।

প্রসঙ্গত, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রথম ‘ক্যাথারসিস’ শব্দটির উল্লেখ করেন। যে প্রক্রিয়ায় কোনও বিশেষ ঘটনার ফলে মানুষের অবচেতন মনে জমে থাকা কষ্ট, ভয়-ভীতির প্রকাশ ঘটে, সেটিকে বিশেষজ্ঞরা ক্যাথারসিস বলে থাকেন।

এ ক্ষেত্রে গান শুনে আবেগপ্রবণ হয়ে পড়াটাকেও গবেষকরা ও ভাবেই ব্যাখ্যা করছেন। তাঁদের দাবি, গান শোনার সময়ে ওই শ্রোতা অতীতের কোনও একটি ঘটনার কথা ভাবছেন বলেই এমনটা ঘটছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর