,

“২৫০ বছরের সাক্ষী তেঁতুল গাছটি”

news-image

আনুমানিক ২৫০ বছরেরও বেশি বয়স্ক তেঁতুল গাছটি এক নজর দেখতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে মানুষ। ডালপালা ছড়িয়ে বেশ খানিকটা জমি দখল করে আছে গাছটি। দূর থেকে দেখে গাছটিকে কখনও মনে হয় বিরাট বটগাছ আবার কখনও মনে হবে তেঁতুল বাগান। এ গাছ নিয়ে এলাকায় মুখোরোচক গল্পেরও শেষ নেই।

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের বেলাই বিলপাড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তেঁতুল গাছটি। বৃদ্ধ এই গাছটির নিচে প্রতিদিন নানা বয়সী মানুষ শীতল হাওয়ায় প্রাণ জুড়ান। গাছটির পাশেই ফুলদী গ্রামের সামাজিক ঈদগা, ফুলদী গাউসিয়া সুন্নীয়া মাদরাসা, ফুলদী হাফিজিয়া মাদরাসা ও ফুলদী জামে মসজিদ।

জানা যায়, বিশাল তেঁতুল গাছটির মোটা ডালগুলো আশপাশের জমিতে ছড়িয়ে আছে। প্রতি বছর গাছটিতে তেঁতুলও হয় মোটামোটি ভালোই। স্থানীয়দের সুবিদার্থে তামান সরকার নামে এক সৌদী প্রবাসীর অর্থায়নে গাছটির চারপাশ পাকা করা হয়েছে।

ফুলদী গাউসিয়া সুন্নীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা মো. বাহাউদ্দিন (৫৮) বলেন, ২০ বছর আগে তার চাচা শাহাজউদ্দিন সরকার ১১৫ বছর বয়সে মারা যান। আর গাছ সম্পর্কে তিনি তার ওই চাচার কাছ থেকেই শুনেছেন। তার চাচা আবার তার দাদার কাছ থেকে। এভাবেই আনুমানিক ২৫০ বছরেরও বেশি সময় কালের সাক্ষী হয়ে আছে ফুলদীর ওই তেঁতুল গাছটি।

গাছটির বর্তমান মালিক স্থানীয় ঈদগা কর্তৃপক্ষ। তবে গাছটি কে বা কারা রোপণ করেছে তা তিনি বলতে পারেননি। এক সময় পুরো এলাকাটি জঙ্গল ছিল। তাই তার ধারণা এটি এমনিতেই জন্মাতে পারে।

তিনি আরো বলেন, ওই গাছটি নিয়ে অনেক গল্প শোনা যায়। লোকমুখে শোনা যেত সাদা পোশাক পরিহিত বেলাই বিলের পানির উপর দিয়ে হেঁটে গাছটির পশ্চিম পাশে কে বা কারা নামাজ আদায় করত। আর তখন সমস্ত এলাকায় ফুলের সুবাস ছড়াত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর