,

ভিন্ন স্বাদের চিড়া পোলাও

news-image

লাইফস্টাইল ডেস্ক: সুগন্ধময় পোলাও খেতে সবাই ভালোবাসেন। সেটা রোজার ঈদ হোক আর ‍কুরবানি। তবে প্রচলিত রান্নার বাইরে গিয়ে এবার পোলাও রান্না করতে পারেন চিড়া দিয়ে। কি, চমকে গেলেন? চমকে যাবেন না। আরটিভি অনলাইনের দেয়া রেসিপি দেখে জেনে নিন ভিন্ন স্বাদের মজাদার চিড়া পোলাও রান্না করবেন যেভাবে।

রান্নায় যা লাগবে
চিড়া ১ কাপ, ডিম ২ টি, তেল ৪ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, মরিচ কুচি ২-৩ টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, হলুদ আধা চা চামচ, তেজপাতা ২ টি, লবণ স্বাদ মতো।

যেভাবে রাঁধবেন
প্রথমে চিড়া ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইতে সামান্য তেল গরম করে এর মধ্যে ডিমে ও লবণ দিয়ে ঝুরি করে উঠিয়ে নিন। এবার বাকি তেলগুলোর মধ্যে তেজপাতা, পেঁয়াজ ও বাকি সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
তারপর চিড়া দিয়ে ভালো করে নাড়ুন। এরপর ডিমের ঝুরি ও গরম মসলা গুঁড়া দিয়ে আর একটু নেড়ে নামিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের চিড়া পোলাও।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক