,

ঝাল ঝাল দই বেগুন

news-image

লাইফস্টাইল ডেস্ক: বেগুন খেতে যারা পছন্দ করেন তারা মজাদার দই বেগুন রান্না করে ফেলতে পারেন। পোলাও, লুচি, পরোটা কিংবা রুটির সঙ্গে খেতে পারবেন খাবারটি।

উপকরণ

বেগুন ৩টি, সয়াবিন তেল প্রয়োজন মতো, সরিষার তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি আধা কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, টমেটো পেস্ট ১/৩ কাপ, আদা রসুন বাটা ১ চা চামচ, মরিচের গুঁড়া আধা টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া সামান্য, গরম মসলার গুঁড়া সামান্য, লবণ স্বাদ মতো, টকদই ১/৩ কাপ, চিনি আধা টেবিল চামচ, বাদাম বাটা ২ টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ কয়েকটি।

প্রণালি ছুরির সাহায্যে বেগুন মাঝখান দিয়ে অল্প চিরে নিন। বেগুনের নিচের অংশ মোটা হলে দুই ভাগের বদলে চার ভাগ করে নিন। তবে এবার একদম আগা পর্যন্ত কাটবেন না। চাইলে গোল, লম্বা কিংবা চাকা করেও কাটতে পারেন।
সামান্য হলুদ, মরিচ, ভাজা জিরার গুঁড়া, লবণ ও ১ চামচ তেল দিয়ে বেগুন ম্যারিনেট করে রাখুন। বেগুনের ভেতরের অংশে যেন মসলা ভাল মতো যায় সেদিকে লক্ষ রাখবেন।

চুলায় প্যান বসিয়ে ১/৩ কাপ সয়াবিন তেল ও ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুঁচি ভাজুন। এবার পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা ও পাকা টমেটো পেস্ট দিয়ে নেড়ে নিন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ ও জিরার গুঁড়া দিয়ে ২ মিনিট কষিয়ে নিন।

এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা বেগুন মসলায় দিয়ে দিন। এবার ঢেকে অল্প আঁচে রেখে দিন ১০ মিনিট। বেগুনগুলো উল্টিয়ে আশপাশ থেকে মসলা উঠিয়ে বেগুন মেখে আরও ১০ মিনিটের জন্য ঢেকে দিন। সামান্য পানি দিতে হবে যেন ভাল করে সেদ্ধ হয়।

বেগুন সেদ্ধ হয়ে গেলে টকদই, বাদাম বাটা, গরম মসলার গুঁড়া ও আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে ঢেকে দিন প্যান। ৫ মিনিট চুলায় রেখে রান্না করুন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক