,

মাহমুদুল্লাহর ঝড়ো ব্যাটিংয়ে সেন্ট কিটসের বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি তারকা মাহমুদুল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিবিয়ার প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ উইকেটের বড় জয় পেয়েছে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

এদিন, প্রথমে ব্যাট করে রোভম্যান পাওয়েলের ৮৪ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে জ্যামাইকা। জবাবে ৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করার পর বৃষ্টি বাগড়া দিলে আম্পায়াররা ১১ ওভারে ১১৮ রানের টার্গেট দেন। সেখান থেকে ঝড়ো ব্যাটিং করে ৫ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়েন ভ্যান ডার ডুসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ।

২৪ বলে ৪টি চার ও দুটি ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করা ডুসেন হয়েছেন ম্যাচসেরা। আর ১১ বলে দুটি চার ও সমান ছক্কায় ২৮ রান করেন মাহমুদউল্লাহ। এর আগে ওপেন করতে নেমে ২৪ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক ক্রিস গেইল।

এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান করে জ্যামাইকা। ৪০ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ৮৪ রান আসে রোভম্যান পাওয়েলের ব্যাট থেকে। এছাড়া ফিলিপস ২৯ বলে ৪০ এবং ডেভিড মিলার ২০ বলে ৩২ রান করেন। সেন্ট কিটসের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পান বেন কাটিং। একটি করে উইকেট তুলে নেন অ্যালেন, ব্র্যাথওয়েট ও জোসেফ। তবে দুর্দান্ত ব্যাট করলেও এদিন বল হাতে দেখা যায়নি মাহমুদুল্লাহ রিয়াদকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর