,

শারাপোভাকে থামানোই যাচ্ছে না

news-image

স্পোর্টস ডেস্ক : খারাপ সময় পেছনে ফেলে স্বরূপে দেখা দিয়েছে রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। ইউএস ওপেনে বিশ্বের ১০ নম্বর ইয়েলেনা অস্তাপেঙ্কোকে ৬-৩, ৬-২ সেটে হারিয়ে সহজ জয় পেয়েছেন তিনি। প্রায় এক যুগ আগে ‌এই মঞ্চে চ্যাম্পিয়ন হয়েছিলেন শারাপোভা। ডোপ কেলেঙ্কারির নির্বাসন কাটিয়ে কোর্টে ফেরার পরে গ্র্যান্ড স্ল্যামে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। তবে যুক্তরাষ্ট্র ওপেনে তিনি দুর্দান্ত ছন্দে আছেন। তার আরও একটা বড় কারণ তিনি এখানে রাতে খেলতে দারুণ পছন্দ করেন।

জয়ের পর তিনি বলেন, ‘এখানে খেললেই মনে হয় নিজের মধ্যে আলাদা একটা শক্তি কাজ করছে। সেটা পাই আমার ভক্তদের জন্য। মনে পড়ছে না এখানে প্রথম ম্যাচ খেলার সময় আমার বয়স কত ছিল। কিন্তু তখন থেকেই আমি এই শহরের রাতের সৌন্দর্যের প্রেমে হাবুডুবু খাচ্ছি। কেন জানি না এখানে রাতে খেলতেই সব চেয়ে বেশি ভাল লাগে।’

অস্তাপেঙ্কোকে হারানোর পরে তার রাতের ম্যাচে টানা জয়ের সংখ্যা দাঁড়াল ২২। কোনো প্রতিদ্বন্দ্বীই তাকে রাতে বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে হারাতে পারেননি। প্রথম দুটো ম্যাচে অবশ্য শারাপোভাকে অতটা ছন্দে মনে হয়নি। অস্তাপেঙ্কোর বিপক্ষে অবশ্য তিনি প্রথম থেকেই ছন্দে ছিলেন। তাতে আরও সাহায্য পান গত বারের ফরাসি ওপেন জয়ী টানা আনফোর্সড এরর করে যাওয়ায়। প্রথম সেটেই তিনি ২৭টি আনফোর্সড এরর করেন। দ্বিতীয় সেটে অবশ্য ভুল হয়নি। কিন্তু এতে কোনো লাভ হয়নি।

শারাপোভা বলেন, ‘আমরা সবাই প্রচুর সময় খরচ করি অনুশীলনে। তার পরে যখন কোর্টে নামার সুযোগ পাই, কেন সর্বস্ব উজাড় করে দেব না!’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর