,

লিবিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ: কারাগার থেকে পালাল ৪০০ বন্দী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। শহরটির কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের সুযোগে একটি কারাগার থেকে অন্তত ৪০০ বন্দী পালিয়েছে। গতকাল রবিবার এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রাজধানী ত্রিপোলির নিকটবর্তী আইন জারা কারাগারের বন্দীরা জেলখানার দরজা ভেঙে দলবেঁধে বেরিয়ে যায়। এ সময় কারাগারের নিরাপত্তারক্ষীরা পলায়নরত বন্দীদের বাধা দেয়ার চেষ্টা করেননি।

আইন জারা কারাগারে আটক বন্দীদের বেশিরভাগই সাবেক লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুসারী বলে জানা গেছে।২০১১ সালে গাদ্দাফি বিরোধী গণ-অভ্যুত্থানের সময় এসব ব্যক্তি বহু মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালের শেষদিকে গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হন। এরপর থেকেই লিবিয়ায় সহিংসতা অব্যাহত রয়েছে। গাদ্দাফি সরকারের পতনের পর দেশটিতে বহু সশস্ত্র গোষ্ঠীর জন্ম হয়েছে।এসব গোষ্ঠী ভিন্ন ভিন্ন এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর