,

মতিঝিলে পাঠাও চালক ও যাত্রী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল রাইড শেয়ারিং পাঠাওয়ের চালক ও আরোহী নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে মতিঝিল সড়ক ভবনের পূর্ব পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যাত্রী জানে আলম গাজী (৩০)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার আবুল বাশার গাজীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে পুরান ঢাকার ওয়ারী এলাকায় থাকতেন। নবাবপুরে ভাইয়ের সঙ্গে তিনি একটি ইলেকট্রিক দোকান চালাতেন। আর পাঠাওয়ের চালকের নাম রিপন শিকদার (৩০)। তাঁর বাবার নাম হযরত আলী।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, একটি লরি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।’

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।

জানে আলম গাজীর মৃত্যুর সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালে এসে লাশ সনাক্ত করেন তার বড় ভাই নূরে আলম। তিনি জানান, জানে আলম একটি কাজে মিরপুর গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। জানে আলম দুই সন্তানের জনক। তার স্ত্রীর নাম লাকি আক্তার। সাত ভাই আর এক বোনের মধ্যে জানে আলম ছিলেন ষষ্ঠ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর