,

ব্রাজিলের ২০০ বছর পুরোনো জাদুঘরে আগুন

news-image

অনলাইন ডেস্ক: ব্রাজিলের রিও ডি জানিরোতে অবস্থিত দেশটির জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববারের এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অন্যতম প্রাচীন এ জাদুঘরে প্রত্নসম্পদ থেকে শুরু করে ঐতিহাসিক স্মারক মিলিয়ে প্রায় দুই কোটি নিদর্শন সংরক্ষিত ছিল।

১৮১৮ সালে রাজা ষষ্ঠ জোয়াও জাদুঘরটি নির্মাণ করেন। এটি ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাদুঘর। চলতি বছরের শুরুতে জাদুঘরের ২০০ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

প্রেসিডেন্ট মিশেল টিমার এক বিবৃতিতে বলেন, ‘আজ ব্রাজিলের জন্য অত্যন্ত দুঃখের দিন। জাদুঘরটিতে আগুন লাগায় ‘দুই শত বছরের কর্ম, গবেষণা ও জ্ঞানের ভান্ডার হারিয়ে গেল।’

ন্যাশনাল হিস্টোরি মিউজিয়ামের পরিচালক গ্লোবো টিভিতে বলেন, ‘এটি একটি সংস্কৃতিক বিয়োগান্তক ঘটনা।’ তবে ব্রাজিলের ওই জাদুঘরে কেন আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

https://youtu.be/GVUS3Seoy-U

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর